...
...
Next Story

হোয়াটস অ্যাপ নম্বর হয়েছিল ফাঁস, এসেছিল খুনের হুমকি, কী ঘটে বিক্রান্তের সঙ্গে?

দ্য সবরমতি রিপোর্ট, ছবিটি বিক্রান্ত মাসের গোটা কেরিয়ারের একটি অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত করা হয়। এই মুহূর্তে মুসাফির ক্যাফে সিরিজের জন্য চর্চায় এসেছেন বিক্রান্ত। তবে দ্য সবরমতি রিপোর্ট ছবিটি মুক্তির পর রাতারাতি পাল্টে গিয়েছিল অভিনেতার জীবন।

Published on: Aug 15, 2026, 14:30:31 IST
Advertisement

‘দ্য সবরমতি রিপোর্ট’, ছবিটি বিক্রান্ত মাসের গোটা কেরিয়ারের একটি অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত করা হয়। এই মুহূর্তে মুসাফির ক্যাফে সিরিজের জন্য চর্চায় এসেছেন বিক্রান্ত। তবে ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিটি মুক্তির পর রাতারাতি পাল্টে গিয়েছিল অভিনেতার জীবন। প্রকাশ্যে খুনের হুমকি থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস, এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে।

কী ঘটে বিক্রান্তের সঙ্গে?
কী ঘটে বিক্রান্তের সঙ্গে?

সম্প্রতি শেখর সুমনের অনুষ্ঠানে অতীতের সেই ঘটনা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি দ্য সবরমতি রিপোর্ট নামে একটি ছবি করেছিলাম, এটাই আমার কাছে সব থেকে গর্বের। আমি যখন এই ছবিটি করি, তখন অনেকেই প্রোপাগান্ডা বলে চিহ্নিত করে কিন্তু শুধুমাত্র একটি ট্রেনের পুড়ে যাওয়ার পেছনের গল্পকে কেন্দ্র করে এই ছবিটি তৈরি করা হয়েছিল। এই ছবিটি শুধুমাত্র সত্যি ঘটনা তুলে ধরেছিল দর্শকদের কাছে।’

আরও পড়ুন: রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে

বিক্রান্ত বলেন, ‘সেই সময় আমাকে অনেক খারাপ কথা শুনতে হয়েছিল। আমার ব্যক্তিগত নম্বর ফাঁস হয়ে গিয়েছিল। ফাঁস হয়ে গিয়েছিল আমার গাড়ির নম্বর। এমনকি আমাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল। তখন আমার ছেলের বয়স ছিল মাত্র ৬ মাস, আমি সেই সময় ভীষণভাবে প্রভাবিত হয়েছিলাম এই ঘটনায়। তাই হয়তো আমার মনে হয়েছিল আমি সিনেমা জগৎ থেকে সরে দাঁড়াব। তবে সময় সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি লোকে কি বলে তা নিয়ে আমি চিন্তা করব না। গুরুত্বপূর্ণ হলো আমার নিজের লোকেরাই আমার দায়িত্ব, আমি শুধুমাত্র তাদের কাছেই জবাবদিহি করতে বাধ্য।’

‘দ্য সবরমতি রিপোর্ট’ হলো ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি রাজনৈতিক থ্রিলার, যা ধীরাজ সারনা পরিচালিত এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না ও রিধি ডোগরা। চলচ্চিত্রটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেস পুড়িয়ে দেওয়ার ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে ৫৯ জন নিহত হয়েছিলেন। এটি ২০২৪ সালের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

আরও পড়ুন: আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র

গল্পটি সাংবাদিক সমর কুমারকে (বিক্রান্ত ম্যাসি অভিনীত) কেন্দ্র করে, যাঁকে সেই মর্মান্তিক ঘটনার ওপর প্রতিবেদন তৈরি করতে গোধরায় পাঠানো হয়। বহু বছর পর, সাংবাদিক অমৃতা গিল (রাশি খান্না অভিনীত) সমরের পুরোনো প্রতিবেদনটি খুঁজে পান এবং কী ঘটেছিল তার তদন্তে তাঁর সঙ্গে যোগ দেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks