বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক হলেন বিশাল দাদলানি। বিগত বেশ কিছু বছর ধরে তিনি একাধিক অনুষ্ঠানের বিচারক হিসেবেও পরিচিতি লাভ করেছেন। তবে সম্প্রতি তিনি এমন একটি ঘটনা শেয়ার করলেন, যা আজ পর্যন্ত ছিল অজানা। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির জনপ্রিয় ইউটিউব শো ‘ডাবল ডেট’- এ এসে যে নিজের অতীত সম্পর্কে বললেন একটা অজানা গল্প।

শো চলাকালীন অঙ্গদ যখন বিশালকে জিজ্ঞাসা করেন যে কেন একটা সময় বড় চুল থাকা সত্ত্বেও মাথা ন্যাড়া করে দিলেন বিশাল। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিশাল জানান, অনেক আগে তাঁর চুল বেশ লম্বা ছিল। কিন্তু এমন একটা সময় এসেছিল যখন ২৩ বছর বয়সে আচমকাই মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?
বিশাল বলেন, ‘আমি সেই সময় খুব ধর্মীয় একজন মানুষ ছিলাম। হঠাৎ করেই একদিন মনে হলো যে তিরুপতিতে গিয়ে আমার সমস্ত চুল আমি দান করে আসবো। সেখানে গিয়ে চুল কামানোর পর আমি তখনই শপথ নিয়েছিলাম যে আমি চুল বড় করব না কোনদিন।’ কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বিশাল?
বিশাল বলেন, ‘আমি নিজেও জানি না আমি কেন এসব করেছিলাম। কিন্তু মাঝে মাঝে আমি সিদ্ধান্ত আমি নিয়ে নি। অনেক বছর আগে যেমন আমি ভেবেছিলাম যে আমি কোনদিন মদ ছুঁয়েও দেখব না। এটাও তেমনি একটা সিদ্ধান্ত ছিল। এর পেছনে কোনো কারণ ছিল না।’
{{/usCountry}}বিশাল বলেন, ‘আমি নিজেও জানি না আমি কেন এসব করেছিলাম। কিন্তু মাঝে মাঝে আমি সিদ্ধান্ত আমি নিয়ে নি। অনেক বছর আগে যেমন আমি ভেবেছিলাম যে আমি কোনদিন মদ ছুঁয়েও দেখব না। এটাও তেমনি একটা সিদ্ধান্ত ছিল। এর পেছনে কোনো কারণ ছিল না।’
{{/usCountry}}আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার
তবে ছোটবেলায় যে ধর্মীয় ভাবাবেগ থেকে নিজের সমস্ত চুল মন্দিরে দান করে এসেছিলেন বিশাল, সেই ধর্মপ্রাণ মানুষটি এখন অনেকটাই বদলে গিয়েছেন। তিনি এখন নাস্তিক। তবে নাস্তিক হলেও অন্য কাউকে অপমান করেন না তিনি। নারী শক্তির উপর তিনি বিশ্বাস রাখেন। শুধু সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় পরিবর্তন এনেছেন বিশাল।