লাইট কেয়ারটেকারদের হামলার জেরে বন্ধ মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শ্যুটিং? প্রযোজক রানার অভিযোগে কী বললেন স্বরূপ বিশ্বাস?

টলিপাড়ার ফের সমস্যা, বন্ধ শ্যুটিং। শুক্রবার থেকে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক 'গুন গুন করে মহুয়া'র শ্যুটিং ছিল। আর সেখানেই দেখা দেয় সমস্যা। ছবি প্রযোজক রানা সরকার নিজে এই প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করেন সমাজমাধ্যমে। তাঁর সেই অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।

Published on: Mar 27, 2026, 22:10:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার ফের সমস্যা, বন্ধ শ্যুটিং। শুক্রবার থেকে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক 'গুন গুন করে মহুয়া'র শ্যুটিং ছিল। আর সেখানেই দেখা দেয় সমস্যা। ছবি প্রযোজক রানা সরকার নিজে এই প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করেন সমাজমাধ্যমে। তাঁর সেই অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।

লাইট কেয়ারটেকারদের হামলার জেরে বন্ধ মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শ্যুটিং? প্রযোজক রানার অভিযোগে কী বললেন স্বরূপ বিশ্বাস?
লাইট কেয়ারটেকারদের হামলার জেরে বন্ধ মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শ্যুটিং? প্রযোজক রানার অভিযোগে কী বললেন স্বরূপ বিশ্বাস?

আরও পড়ুন: এক প্রযোজকের ড্রাইভার ছিলেন, এখন তিনি প্রথম সারির নায়ক! বলুন তো কে ইনি?

শুক্রবার সমাজমাধ্যমে রানা অভিযোগ করেন, একদল লোক, তারা টেকনিশিয়ান কিন্তু তাঁদের সঙ্গে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক 'গুন গুন করে মহুয়া'র সঙ্গে কোনও সম্পর্ক নেই, এমনকী তাঁদের সঙ্গে কোনও সমস্যা ছিল না। অথচ তারা নাকি শ্যুটিং জায়গায় এসে ছবির ইউনিটের কর্মীকে মারধর করে, যার জেরে থেমে যায় ছবির কাজ।

রানা কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘এরা লাইট কেয়ারটেকার, এদের সঙ্গে না আছে আমাদের কোনও সম্পর্ক, না আছে কোনও dispute. এদের সাহস কত আমাদের শ্যুটিং লোকেশনে এসে আমাদের কর্মীকে মারধর করেছে।’

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সাবা আজাদ, ২ সপ্তাহে কমেছে ৪ কেজি ওজন! কী হয়েছে হৃতিকের প্রেমিকার?

প্রযোজক এও জানান যে, গোটা ঘটনাটি নিয়ে তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। রানার কথায়, ‘আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এরাও ফেডারেশন সদস্য, এদের শাস্তি চাই। শ্যুটিংয়ে এসে অশান্তি তৈরি করার পেছনে কার হাত আছে সেটাও বুঝতে পারছি, কিন্তু ফেডারেশনের দায়িত্ব এই সব গুন্ডাগিরি বন্ধ করা।’

এই ঘটনায় এবার মুখ খুললেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। আজকাল ডট ইন-কে এই প্রসঙ্গে তিনি জানান, তিনি এই ঘটনা সম্পর্কে জানতেন না। পরে তা শুনেছেন তিনি। যদি এরকম ঘটনা সত্যিই ঘটে ফেডারেশন তাহলে তা কখনওই সমর্থন করে না।

তবে তিনি এও জানান যে, যেহেতু তিনি সেই সময়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তাই এই ঘটনাটির সত্যতা খতিয়ে দেখা হবে। গোটা ঘটনাটির সত্যতা যাচাই করে তবেই এই বিষয়ে মন্তব্য করবেন তিনি।

প্রসঙ্গত, ‘গুন গুন করে মহুয়া’ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রাজদীপ ঘোষ। ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার অতি জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককে। এর আগে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই ছবির হাত ধরেই নায়িকা বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন।

তিনি ছাড়াও ছোটপর্দার আর এক পরিচিত মুখ দিব্যাণী মন্ডলকেও দেখা যাবে। তিনিও মহুয়া রায়চৌধুরীর ভূমিকাতেই থাকবেন। তাছাড়াও এই ছবিতে মহুয়া রায়চৌধুরীর দিদির চরিত্রে দেখা যাবে দেবলীনা নন্দীকে। এছাড়াও ছবিতে থাকবেন অলোকানন্দা গুহ।