...
...
Next Story

‘যখন বিশ্বাস ভাঙে, তখন সম্পর্কও বদলে যায়…’, সুস্মিতার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে কার উদ্দেশ্যে এই পোস্ট সাহেবের?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। হঠাৎ করে নায়ক লিখলেন, ‘যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের সমীকরণও বদলে যায়।’ কার উদ্দেশ্যে এমনটা লিখলেন সাহেব?

Published on: Feb 2, 2026, 18:34:11 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। সিরিজ থেকে ছবি মেগা সব ক্ষেত্রেই দাপটের সঙ্গে বহু বছর ধরে কাজ করে চলেছেন তিনি। তবে কেবল কাজ নয় নায়কের ব্যক্তিগত জীবনও নেটদুনিয়ায় ভীষণ ভাবে চর্চিত। তাঁর ও সুস্মিতা দে-র প্রেমের গুঞ্জন এখন বেশ জোরালো। আর এর মাঝেই হঠাৎ করে নায়ক লিখলেন, ‘যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের সমীকরণও বদলে যায়।’ কার উদ্দেশ্যে এমনটা লিখলেন সাহেব?

‘যখন বিশ্বাস ভাঙে, তখন সম্পর্কও বদলে যায়…’, সুস্মিতার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে কার উদ্দেশ্যে এই পোস্ট সাহেবের?
‘যখন বিশ্বাস ভাঙে, তখন সম্পর্কও বদলে যায়…’, সুস্মিতার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে কার উদ্দেশ্যে এই পোস্ট সাহেবের?

আরও পড়ুন: প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে এলেন আমির খান! ব্যাপার কী?

সাহেবকে সর্বশেষ 'কথা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এই মেগা দারুণ ভাবে জনপ্রিয়তা পেয়েছিল। আর এই মেগায় তাঁর বিপরীতে থাকা সুস্মিতা দে-র সঙ্গে মেগার সময় থেকেই নায়কের প্রেমের ব্যপক গুঞ্জন যায়। যদিও এখনও তাঁরা কেউই এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে সম্প্রতি নায়িকার জন্মদিনে বেশ ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন সাহেব। শুধু কী তাই অনুরাগীদের নিয়ে মধ্যরাতে সুস্মিতার জন্মদিনও উদযাপন করেছেন সাহেব। বর্তমানে বাইরে ঘুরতে গিয়েছেন সুস্মিতা। আর তার মাঝেই নায়কের এমন পোস্ট। তাহলে কি সুস্মিতার সঙ্গে কোনও মনমালিণ্যের জেরেই এমনটা লিখলেন তিনি?

না না তা একেবারেই নয়। নায়ক তাঁর কিছু অনুরাগীদের উদ্দেশ্যে এমনটা পোস্ট করেছেন। তিনি সোমবার বিকেলে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমি সব সময় আমার অনুরাগীদের আমার পরিবারের মতো মনে করি। তাঁদের সঙ্গে তেমন ব্যবহারও করি। কিন্তু যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের সমীকরণও বদলে যায়।’

কিন্তু হঠাৎ তিনি কেন এমন লিখলেন, বা অনুরাগীরা তাঁর কোন বিশ্বাসে ঘা দিলেন তা অবশ্য কিছুই খোলসা করেননি নায়ক। পরবর্তীতে এর উত্তর পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার।

সাহেবের স্টোরি

কাজের সূত্রে সাহেবকে সর্বশেষ 'কথা' ধারাবাহিকে দেখা গিয়েছিল। গত বছর পুজোর পঞ্চমীতে ধারাবাহিকের শেষ শ্যুটিং হয়। তারপর অবশ্য সাহেব সুস্মিতার সঙ্গে একই প্রযোজনা সংস্থার উদ্যোগে মঞ্চে 'সিরাজ এবং' নাটকে জুটি বেঁধে ছিলেন। সম্প্রতি শোনা গিয়েছে ফের ছোট পর্দায় ফিরছেন তিনি। তবে এই মেগায় তাঁর বিপরীতে থাকছেন না সুস্মিতা। এই মেগায় নাকি নায়কের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক 'গীতা এলএলবি'-এর অভিনেত্রী পর্দার 'গীতা' হিয়া মুখোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe