'খারাপ লাগা উচিত নয়…', পর্দার শ্রীরাম হিসেবে রণবীরকে তাঁর সঙ্গে তুলনা করা প্রসঙ্গে যা বললেন অরুণ

কিছুদিনের মধ্যেই ফের বড় পর্দায় মুক্তি পাবে রামায়ণ। এই ছবিতে ভগবান শ্রীরামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। তবে এই ছবিতে থাকবেন অরুণ গোভিলও। কিন্তু এখনও তিনি সকলের চোখে পর্দার 'শ্রীরাম' তাই তাঁর সঙ্গে রণবীরের একটা তুলনা টানা হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন অরুণ।

Published on: Feb 2, 2026, 14:14:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ভারতীয় টেলিভিশনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় এই অনুষ্ঠানটি দারুন হিট হয়েছিল। এখনও এই 'রামায়ণ'-এর রেশ লেগে রয়েছে দর্শকদের মনে। কেবল অনুষ্ঠানটিই নয়, এর চরিত্রগুলিও দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। তবে এই রামায়ণের পরও টিভি ও ছবিতে একাধিকবার উঠে এসেছে রামায়ণের গল্প। তাই এখনও পর্যন্ত অনেক অভিনেতাই ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন। তবে এঁদের সকলের মধ্যে এখনও যিনি চর্চিত তিনি হলেন অরুণ গোভিল। অধিকাংশ দর্শকের চোখে আজও তিনি পর্দার রাম।

পর্দার শ্রীরাম হিসেবে রণবীরকে তাঁর সঙ্গে তুলনা করা প্রসঙ্গে মুখ খুললেন অরুণ
পর্দার শ্রীরাম হিসেবে রণবীরকে তাঁর সঙ্গে তুলনা করা প্রসঙ্গে মুখ খুললেন অরুণ

আর কিছুদিনের মধ্যেই ফের বড় পর্দায় মুক্তি পাবে রামায়ণ। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান শ্রীরামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। তবে এই ছবিতে থাকবেন অরুণও। তাঁকে ‘রামায়ণ’-এ রাজা দশরথের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানা গিয়েছে। কিন্তু এখন তিনি সকলের চোখে পর্দার 'শ্রীরাম' তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর সঙ্গে রণবীরের একটা তুলনা টানা হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন অরুণ।

আরও পড়ুন: 'মাটিতে বসে পা ধরে আশিষ কাঁদছিল…', মেয়ের রাজশীর বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন শকুন্তলা

অরুণ সম্প্রতি পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'যখন একটা মানদণ্ড নির্ধারণ করা হয়, তখন তুলনা সব সময় চলেই আসে। কিন্তু কারও সঙ্গে তুলনা করা নিয়ে খারাপ লাগা উচিত নয়। আমি বিশ্বাস করি যে, ঈশ্বরের চরিত্রে অভিনয় করতে হলে আপনাকে অবশ্যই তাঁর মতো হতে হবে। এই সব চরিত্রের জন্য চেহারা খুবই গুরুত্বপূর্ণ। যখন সকলে আপনার দিকে দেখবে, তখন তাঁরা যেন আপনার মধ্যে ঈশ্বরকে দেখতে পান তা খেয়াল রাখতে হবে।’

আরও পড়ুন: পদ্মশ্রীর জন্য শুভেচ্ছা জানাতে উপহারের ডালি হাতে প্রসেনজিতের বাড়িতে যশ-নুসরত! নায়কের জন্য কী কী গিফট নিয়ে গেলেন তাঁরা?

প্রসঙ্গত, রামের চরিত্রে রণবীর কাপুরের পাশাপাশি, রাবণের চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন।

'রামায়ণ'-এর প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটির তুলনা রামানন্দ সাগরের ১৯৮৭ সালের সম্প্রচারিত টিভি শো 'রামায়ণ'-এর সঙ্গে করা হয়। ভগবান রামের চরিত্রে রণবীরের লুক নিয়েও ব্যাপক তুলনা শুরু হয়। রামায়ণ প্রযোজনা করেছেন নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিও এবং ডিএনইজি, যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। ছবিটির প্রথম অংশ চলতি বছরের দীপাবলিতে আইম্যাক্সে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।