ক্যানসার নিয়েছিল বাবার প্রাণ, এবার ওই একই রোগে আক্রান্ত কিম কার্দশিয়ন?

সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিম কার্দাশিয়ন। খবর ছড়িয়ে পড়তেই খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্নতা ছড়িয়েছে কিমের ভক্তদের মধ্যে। সম্প্রতি দ্য কার্দাশিয়ন আগামী সিজনের প্রচার ঝলকে নিজের অসুস্থতা কথাই বললেন কিম। জানালেন ঠিক কোন কারণে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

Published on: Sep 18, 2026, 16:26:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিম কার্দাশিয়ন। খবর ছড়িয়ে পড়তেই খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্নতা ছড়িয়েছে কিমের ভক্তদের মধ্যে। সম্প্রতি দ্য কার্দাশিয়ন আগামী সিজনের প্রচার ঝলকে নিজের অসুস্থতা কথাই বললেন কিম। জানালেন ঠিক কোন কারণে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

এবার ওই একই রোগে আক্রান্ত কিম কার্দশিয়ন?
এবার ওই একই রোগে আক্রান্ত কিম কার্দশিয়ন?

কিম জানিয়েছেন, ইসোফ্যাগাইটিস নামের একটি রোগে আক্রান্ত হওয়ার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এই রোগে খাদ্যনালীতে প্রদাহ সৃষ্টি হয়। খুব স্বাভাবিকভাবেই উঠে আসে কিমের বাবার অসুস্থতার কথাও।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে ‘আশীর্বাদ’, কপাল পুড়ল কোন ধারাবাহিকের?

সিরিজের ট্রেলারে টিমকে একটি হাসপাতালের পোশাক পরে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। কিমকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কোন রোগে আক্রান্ত, তখন তিনি রোগের কথা উল্লেখ করেন। এরপর এক প্রযোজক কিমকে জিজ্ঞাসা করেন, আপনার বাবা তিনি কি একই রোগে আক্রান্ত ছিলেন? উত্তরে আবেগপ্রবণ হতে দেখা যায় কিমকে।

২০০৩ সালে খাদ্যনালীর ক্যানসারের আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন কিমের বাবা। মাত্র ৫৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছিলেন কিমের বাবা রবার্ট কার্দশিয়ন। খুব স্বাভাবিকভাবেই তাই বাবার কথা শুনে চোখে জল চলে আসে কিমের। কিমের মা ক্রিস জেনার বলেন, তাঁর কান্না পাচ্ছে।

আরও পড়ুন: সিনেমা হলে নয়, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ‘মৃগয়া ১.৫’, কেন হল এই পরিবর্তন?

তবে এই ভিডিওর মাধ্যমে অসুস্থতার কথা জানানো হলেও ঠিক কি ধরনের চিকিৎসা চলছে তা এখনও জানা যায়নি। ২০০৩ সালে রবার্টের মৃত্যুর পর বাবার অসুস্থতা নিয়ে বারবার কথা বলেছিলেন কিম। রবার্ট ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়ার মাত্র কয়েক দিন আগে তিনি জেনেছিলেন তাঁর অসুস্থতার কথা।