টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে বলিউডে পাড়ি দিলেন রাহুল! বি-টাউনে নায়কের নতুন কোন কাজ আসছে?
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোস। ছোট পর্দা থেকে ওটিটি, বড় পর্দা সব ক্ষেত্রেই চুটিয়ে কাজ করছেন নায়ক। তবে এবার তিনি টলিপাড়ার গণ্ডি পেরিয়ে বি-টাউনে নয়া অবতারে ধরা দিতে চলছেন! নায়ক নিজেই সেই কথা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোস। ছোট পর্দা থেকে ওটিটি, বড় পর্দা সব ক্ষেত্রেই চুটিয়ে কাজ করছেন নায়ক। তবে এবার তিনি টলিপাড়ার গণ্ডি পেরিয়ে বি-টাউনে নয়া অবতারে ধরা দিতে চলছেন! নায়ক নিজেই সেই কথা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে বলিউডে পাড়ি দিলেন রাহুল! বি-টাউনে নায়কের নতুন কোন কাজ আসছে?
বর্তমানে টলিপাড়ার অনেক পরিচিত মুখকেই বি-টাউনে দেখা যায়। দেবচন্দ্রিমা সিংহ রায়, আদ্রিজা রায় থেকে শুরু করে বর্তমানে মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋষি কৌশিক অনেকেই বলিউডে পাড়ি জমিয়েছেন। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেতা রাহুল দেব বোস।
মায়ের জন্মদিন উপলক্ষে রাহুল একটি ছবি ভাগ করে নেন। সেখানে তাঁর মা ও তাঁর পরিবারের সঙ্গে নায়ককে দেখা যায়। ছবি পোস্ট করে রাহুল ক্যাপশনে লেখেন, ‘আমি এখন কয়েকদিন ধরে মুম্বইতে শ্যুটিং করছি। এটা একটা লম্বা শিডিউলের অংশ। অন্য শহরে শ্যুটিংয়ের কারণে এ বছর বাবা-মা দু’জনেরই জন্মদিন মিস করার কথা ভেবে একটু মন খারাপ হয়েছিল। তাই ওঁরা এই ব্যবস্থাটা করল। মোহাম্মদ যদি পাহাড়ে যেতে না পারে, তবে পাহাড়ই মোহাম্মদের কাছে চলে আসে। ওঁরা উড়ে চলে এল। আমার বাবা-মা কলকাতা থেকে আর আমার ভাই চেন্নাই থেকে এসেছে এটা নিশ্চিত করতে যে আমি যেন অন্তত আমার মায়ের জন্মদিনটা মিস না করি। তাই, আমার মায়ের এই প্রবীণ নাগরিক হওয়ার আনন্দে শুভেচ্ছা। আর রুপালি পর্দায় ফিরে এসে ওঁকে একটা উপহার দেওয়ার আনন্দেও শুভেচ্ছা। শুভ জন্মদিন মা!'
নায়কের এই পোস্টের মাধ্যমে জানা গিয়েছে তিনি মুম্বইতে নতুন কাজ করছেন। সেখান শিডিউলও বেশ লম্বা। কিন্তু কোন মাধ্যমে বা কোন চরিত্রে তাঁকে দেখা যাবে সেই বিষয়ে অবশ্য এখনও কিছু ফাঁস করেননি তিনি। তাঁর নতুন কোন কাজ আসছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে তাঁর এই পোস্ট দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। অনেকেই নায়কের মা কে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। একজন লেখেন, ‘শুভ জন্মদিন আন্টি.. আপনার জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’ আর একজন লেখেন, ‘শুভ জন্মদিন আন্টি.. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
Home/Entertainment/টলিপাড়ার গণ্ডি ছাড়িয়ে বলিউডে পাড়ি দিলেন রাহুল! বি-টাউনে নায়কের নতুন কোন কাজ আসছে?