দিতিপ্রিয়ার পর এবার ‘চিরদিনই তুমি যে আমার…’ ছাড়তে পারেন সুচন্দ্রা? জানেন কেন?

ক'দিন আগেই 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে কম চর্চা হয়নি। সেখানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের সমস্যা নিয়ে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর দিতিপ্রিয়া জি বাংলার এই মেগা ছাড়েন। আর সেখানে আসে নতুন মুখ শিরিন পাল। তবে এবার খবর, ফের নাকি ধারাবাহিকে মুখ বদল হতে পারে।

Updated on: Feb 01, 2026 10:46 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক'দিন আগেই 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে কম চর্চা হয়নি। সেখানে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের সমস্যা নিয়ে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর দিতিপ্রিয়া জি বাংলার এই মেগা ছাড়েন। আর সেখানে আসে নতুন মুখ শিরিন পাল। তবে এবার খবর, ফের নাকি ধারাবাহিকে মুখ বদল হতে পারে।

দিতিপ্রিয়ার পর এবার ‘চিরদিনই তুমি যে আমার…’ ছাড়তে পারেন সুচন্দ্রা? জানেন কেন?
দিতিপ্রিয়ার পর এবার ‘চিরদিনই তুমি যে আমার…’ ছাড়তে পারেন সুচন্দ্রা? জানেন কেন?

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে প্রেম করতে চান রানি? ‘ও আমার পুরো সফরের…’, যা বললেন নায়িকা

এই মেগায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। তাঁকে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে ‘অপর্ণা’র মা 'সুমি'র চরিত্রে দেখা যাচ্ছে। তবে আজকাল ডট ইন-এর একটি প্রতিবেদন অনুসারে এবার নাকি সুছন্দাকে স্টার জলসার আসন্ন মেগা 'শুধু তোমারই জন্য'তে দেখা যেতে চলেছে। যদিও এখনও এই বিষয়ে কিছুই নিশ্চিত করেননি সুছন্দা। ধারাবাহিকের প্রোমোতেও এখনও তাঁকে দেখা যায়নি। পাশাপাশি এর জন্য তিনি 'চিরদিনই তুমি যে আমার…' ছাড়তে পারেন কিনা সেই বিষয়েও কোনও খবর প্রকাশ্যে আসেনি।

তবে এই মেগায় সুছন্দার পাশাপাশি সোহেলকেও দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। জি বাংলায় 'মিত্তির বাড়ি'র পর আবার এই ধারাবাহিকের হার ধরে সম্ভবত ছোট পর্দায় ফিরতে পারেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই স্টার জলসার আসন্ন মেগা ‘শুধু তোমারই জন্য’র প্রোমো প্রকাশ্যে এসেছে। এই মেগার হাত ধরে বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন দীপান্বিতা রক্ষিত। তাঁকে ‘রাহি’র চরিত্রে দেখা যাবে। তাঁর বিপরীতে এই মেগায় রয়েছেন শুভ্রজিৎ সাহা।

আরও পড়ুন: ২৬-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অদ্রিজা! হবু স্বামী বিগ্নেশের সঙ্গে আংটি বদল সারলেন নায়িকা

প্রোমোর শুরুতেই দেখা মিলেছে শুভ্রজিতের। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম 'রাহুল'। দেখা যায় রাহুল সমুদ্রে ওয়াটার বাইক চালাচ্ছে। তারপর সমুদ্র সৈকতে দেখা মেলে তার।তারপরই আবহে একটি কন্ঠে শোনা যায়, ‘রাহুল, মেয়েদের ক্রাশ।’ এরপরই দেখা যায় এক ঝাঁক সুন্দরী ঘিরে ধরেছে তাকে, আর তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছে কিন্তু রাহুলের চোখ তার ক্রাশের দিকে। আর তারপরই ফের আবহে শোনা যায়, ‘কিন্তু ওর ক্রাশ ওর ভালোবাসা তিতলি। তিতলি যেতে যায় আমেরিকা, ল্যাণ্ড অফ ড্রিমস। আর সেই স্বপ্নই ওর ভালোবাসা।’

এরপরই লাল চুড়িদারে দেখা মেলে দীপান্বিতার। তাঁর চরিত্রের নাম রাহি। এরপর রাহিকে বলতে শোনা যায়, ‘না স্যার পিএচডিটা আমি দেশে থেকেই করতে চাই।’ তারপর ফের আবহে শোনা যায়, ‘ও আমাদের রাহি। ভালোবাসে নিজের দেশ আর তার থেকেও বেশি ভালোবাসে রাহুলকে।’ অন্যদিকে, প্রোমোয় তখন দেখা যায়, বল লেগে কাচ ভেঙে তা রাহুলের হাতে ঢুকে গিয়েছে। আর তা দেখে ছুটে এসে তার শুশ্রুষা করছে রাহি।

কিন্তু তার উদ্বেগ দেখেও রাহুল তা এড়িয়ে গিয়ে বলে, ‘ও ঠিক আছে, তিতলিকে আজ আমার মনের কথাটা বলে দিই রাহি?’ এরপর রাহি বলে, ‘বোন যদি না বলে দেয় তাহলে সহ্য করতে পারবে তো?’ তা শুনে রাহুল হাতে ধুলো ঝেড়ে খানিক তাচ্ছিল্যের স্বরে বলে, ‘পারব, তোমার মনের জন্য আমি সব সহ্য করতে পারব।’ এরপর রাহুল তিতলিকে আংটি দিয়ে তার মনের কথা জানালে, তিতলি জানায়, সে তাকেই বিয়ে করবে যে তাকে আমেরিকায় নিয়ে যাবে। তা শুনে খানিক মুষড়ে পড়লেও শেষে রাহুল বলে, ‘পারব, তোমার জন্য আমি সব পারব।’