‘জব উই মেট ২’ নিয়ে ফিরবেন ইমতিয়াজ? ‘সিক্যুয়েল মানেই…’, যা বললেন পরিচালক

সত্যি কি ‘জব উই মেট ২’ নিয়ে আসবেন ইমতিয়াজ? এবার তা নিয়ে মুখ খুললেন তিনি।

Published on: Apr 11, 2026, 14:12:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইমতিয়াজ আলির জনপ্রিয় ছবি ‘জব উই মেট’। এই ছবির চরিত্ররা আজও দর্শকদের মনের মণিকোঠায় রয়েছে। কিন্তু এখন কেমন আছে ‘গীত’ আর ‘আদিত্য’? এই প্রশ্নের যে দর্শকদের মনে বারবার উঁকি মারে তা বলাই যায়। তাই মাঝে মাঝে ‘জব উই মেট ২’-এর গুঞ্জন শোনা যায়। সত্যি কি ‘জব উই মেট ২’ নিয়ে আসবেন ইমতিয়াজ? এবার তা নিয়ে মুখ খুললেন তিনি।

‘জব উই মেট ২’ নিয়ে ফিরবেন ইমতিয়াজ? ‘সিক্যুয়েল মানেই…’, যা বললেন পরিচালক
‘জব উই মেট ২’ নিয়ে ফিরবেন ইমতিয়াজ? ‘সিক্যুয়েল মানেই…’, যা বললেন পরিচালক

আরও পড়ুন: শেষ হয়ে যাবে প্রতীক-অনুষ্কার ‘আমাদের দাদামণি’? কবে লাস্ট দিনের শ্যুটিং?

হিন্দুস্তান টাইমসের এন্টারটেইনমেন্ট অ্যান্ড লাইফস্টাইল বিভাগের চিফ ম্যানেজিং এডিটর সোনল কালরার সঙ্গে 'দ্য রাইট অ্যাঙ্গেল' অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলি জানিয়েছেন যে, ‘জব উই মেট ২’ বা 'তামাশা ২' বানানোর কোনও পরিকল্পনা নেই।

আরও পড়ুন: 'নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে' মন্তব্য বিতর্কে মুখ খুললেন নোরা! ‘চরমপন্থা এমন একটা…’, যা বললেন তিনি

তাঁর কথায়, ‘আমি এ ব্যাপারে শুনতেই থাকি। যাঁরা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেন, আমি তাঁদের বলি, ‘লাভ আজ কাল ২’ তো তো বানিয়েছিলাম, কিন্তু সেটা আর ততটা ভালো হয়ে ভাবে দর্শক গ্রহণ করেননি। সিক্যুয়েল মানেই ভালোবাসা বা সাফল্যের নিশ্চয়তা নয়।'

আরও পড়ুন: বক্সঅফিসে 'ধুরন্ধর ২'-এর দাপট অব্যাহত! ২৩তম দিনে ঘরে কত কোটি তুলল রণবীরের ছবি?

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন নির্মাতা হিসেবে যদি কোনও কিছু আমাকে প্রবল ভাবে আকর্ষণ করে, তাহলে আমি তা করব। কিন্তু আমার মনে হয় না, বিশেষ করে ‘জব উই মেট’-এর ক্ষেত্রে, আমি তা করব বলে। কিছু জিনিস না ছোঁয়াই ভালো।'

প্রসঙ্গত, ‘জব উই মেট’ ২০০৭ সালে এবং ‘তামাশা’ ২০১৫ মুক্তি পায়। এগুলি ইমতিয়াজের সেরা কাজগুলোর মধ্যে অন্যতম। তিনি কোনও হিসেবি দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র নির্মাণ করতে চান না।

তাঁর মতে, ‘আমি ‘এটা টাকা রোজকার একটা পরিকল্পনা, একটা পেশাদারী পদক্ষেপ’—এই দৃষ্টিকোণ থেকে শুরু করতে চাই না। এভাবে ভালো ছবি তৈরি করা যায় না। চলচ্চিত্র নির্মাণের প্রেরণা হতে হবে এই ভাবনা থেকে যে, ‘আহা, এটা তো বেশ সুন্দর একটা গল্প। আমি এই জগতের অংশ হতে চাই’।’