টেলি দুনিয়ায় খুব সুপরিচিত একজন অভিনেতা হলেন ঋত্বিক মুখোপাধ্যায়। সর্বশেষ ‘আনন্দী’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে তিনি কিছু না বললেও ২০২৪ সালের নভেম্বর মাসে ২৪ তারিখ আইনি বিয়ে সারেন অভিনেতা, যে খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। জানা যায়, দীর্ঘদিনের প্রেমিকা দিশার সঙ্গে একেবারে গোপন ভাবে আইনি বিয়ে সেরেছিলেন তিনি।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের নভেম্বর, প্রায় দু'বছর পর এবার অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋত্বিক এবং দিশা। খুব সম্প্রতি প্রি ওয়েডিং ফটোশুট সেরেছেন এই তারকা দম্পতি। তাজপুর সমুদ্র সৈকত থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দিশা।
আরও পড়ুন: বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির, কেন নিলেন এই সিদ্ধান্ত?
ঋত্বিক আর দিশা, দুই বাড়িতেই এখন চলছে বিয়ের প্রস্তুতি। শুরু হয়ে গিয়েছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। সেই ছবিও সমাজ মাধ্যমে একে একে পোস্ট করছেন তারকা জুটি। এর মধ্যেই এবার অভিনেতা জানালেন বিয়ের ডেট।
আনন্দবাজার ডট কমকে অভিনেতা জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে আলাদা করে বৌভাতের অনুষ্ঠান হবে না। একদিনেই দুই বাড়ি মিলিয়ে অনুষ্ঠান হবে। বিয়ের দিনেই আসবেন অতিথিরা।
বিয়ের দিন সাবেকি সাজেই সাজবেন দুজনে। বাঙালি রীতি অনুযায়ী বর পরবেন ধুতি পাঞ্জাবি এবং হবু কনে নিজেকে সাজাবেন বেনারসি শাড়িতে। খাওয়া দাওয়াতেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। মেনুতে থাকবে কচি পাঁঠার মাংস থেকে শুরু করে চিংড়ির পদ সহ বিভিন্ন রকমারি আইটেম।
{{/usCountry}}বিয়ের দিন সাবেকি সাজেই সাজবেন দুজনে। বাঙালি রীতি অনুযায়ী বর পরবেন ধুতি পাঞ্জাবি এবং হবু কনে নিজেকে সাজাবেন বেনারসি শাড়িতে। খাওয়া দাওয়াতেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। মেনুতে থাকবে কচি পাঁঠার মাংস থেকে শুরু করে চিংড়ির পদ সহ বিভিন্ন রকমারি আইটেম।
{{/usCountry}}আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?
তবে বিয়ে নিয়ে প্ল্যানিং থাকলেও মধুচন্দ্রিমা নিয়ে আলাদা করে কোন প্ল্যানিং নেই এই তারকা জুটির। কিছুদিন আগেই তারা ঘুরে এসেছেন নেপাল। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন পাহাড়ের উদ্দেশ্যে। তাই আলাদা করে মধুচন্দ্রিমায় বেড়াতে যাওয়ার কোনও প্ল্যানিং করেননি ঋত্বিক-দিশা।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে পাহাড়ে ঘুরতে গিয়ে প্রেমিকাকে প্রপোজ করেছিলেন ঋত্বিক। তার এক মাসের মধ্যেই আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা। সবটাই হয় গোপনে। তবে আর এবার রাখ ঢাক না করেই বিবাহ অভিযানের বার্তা দিলেন ঋত্বিক দিশা।