কাজের ফাঁকেই বউকে নিয়ে শ্রীক্ষেত্র ভ্রমণ ঋত্বিকের, রিকশা করে ঘুরলেন দুজনে

‘আনন্দী’ ধারাবাহিকের ব্যস্ততার মধ্যেই ছুটির মুডে ঋত্বিক মুখোপাধ্যায়। স্ত্রীকে নিয়ে সোজা পৌঁছে গেলেন পুরী। এই মুহূর্তে দুজনে মিলে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন অভিনেতা।

Published on: Apr 11, 2026, 20:53:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘আনন্দী’ ধারাবাহিকের ব্যস্ততার মধ্যেই ছুটির মুডে ঋত্বিক মুখোপাধ্যায়। স্ত্রীকে নিয়ে সোজা পৌঁছে গেলেন পুরী। এই মুহূর্তে দুজনে মিলে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন অভিনেতা।

কাজের ফাঁকেই বউকে নিয়ে শ্রীক্ষেত্র ভ্রমণ ঋত্বিকের
কাজের ফাঁকেই বউকে নিয়ে শ্রীক্ষেত্র ভ্রমণ ঋত্বিকের

ঋত্বিক যে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, পুরীতে গিয়েই প্রথমে প্রভু জগন্নাথদেবের কাছে পুজো দিয়েছেন তারকা জুটি। মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তাঁরা। সকালে পুজো ছাড়ার পর বিকেলে রিকশা করে শ্রীক্ষেত্র ভ্রমণে বের হন দুজনে।

আরও পড়ুন: প্রতীকী প্রতিবাদের ভঙ্গিতে ওঠে কটাক্ষের সুর, এবার ‘আত্মপ্রচার’ করে পালটা জবাব জীতুর

জনবহুল রাস্তার মাঝে দুজনের একান্ত সময় কাটানোর এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না। এদিন সকালে ঋত্বিক এবং দিশা দুজনেই পরেছিলেন লাল রঙের পোশাক, বিকেলের জন্য বেছে নিয়েছিলেন নীল রঙের পোশাক।

এছাড়াও আরও যে একটি ভিডিও পোস্ট করেছেন দিশা, সেটি দেখলে আন্দাজ করা যাচ্ছে পুরীর মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছেন এই দম্পতি। অন্য একটি ভিডিওয় সমুদ্রের তীরে বসে সময় কাটাতেও দেখা যায় তাঁদের।

একজন অভিনেতা হওয়া সত্বেও ঋত্বিকের মধ্যে কখনওই দেখা যায়নি তারকা সুলভ ব্যক্তিত্ব, বরং আর পাঁচজন সাধারণ মানুষের মধ্যেই তিনি মিশে যেতে বেশি ভালোবাসেন। অন্যদিকে দিশাও স্বামীর মতোই খুব সাধারণ জীবন যাপন কাটাতেই ভালোবাসেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই মুহূর্তে জি বাংলা এবং স্টার জলসার বেশ কিছু ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। টিআরপির জন্য নয় বরং খুব সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনার জেরে সিদ্ধান্ত নিতে হয়েছে চ্যানেলকে।

আরও পড়ুন: এবার আপনার বেডরুমে পৌঁছে যাবে ভুতেরা! কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?

এই মুহূর্তে ‘আনন্দী’ ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে রাত ১০:১৫ মিনিট থেকে। ৪৫ মিনিট ধরে দেখানো হয় এই ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের টিআরপি খুব ভালো না থাকার কারণে এই ধারাবাহিকটি কত মাস সম্প্রচারিত হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।