প্রথমবার অযোধ্যায় ইয়ামি, আসন্ন ছবির সাফল্য চেয়ে মন্দিরে দিলেন পুজো
খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতম অভিনীত নয়ী নাভেলি। আগামী ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। আসন্ন ছবির সাফল্য কামনায় এই প্রথম অযোধ্যায় গেলেন অভিনেত্রী।
খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতম অভিনীত ‘নয়ী নাভেলি’। আগামী ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। আসন্ন ছবির সাফল্য কামনায় এই প্রথম অযোধ্যায় গেলেন অভিনেত্রী।

ইয়ামি গৌতমের অযোধ্যায় আসার আরেকটি কারণ হলো তার ছবিতে ভগবান রামের জন্মস্থান হিসেবে পরিচিত অযোধ্যার একটি গল্প রয়েছে। দশেরার ঠিক আগে এই ছবিটি মুক্তি পেতে চলেছে। এই প্রথমবার উত্তরপ্রদেশের অধ্যায় গিয়ে আবেগে ভাসলেন তিনি।
আরও পড়ুন: 'এখন একটু ভালো আছি', মুম্বই থেকে বাড়ি ফিরে প্রথম পোস্ট ঝিলমের
ভগবান শ্রী রামের আশীর্বাদ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘আমি রাম মন্দির দর্শন করলাম। আমি এই প্রথমবার অযোধ্যায় এলাম। মনের ভেতর একটা অন্যরকম আবেগ কাজ করছে। ভগবান রামের আশীর্বাদ পাওয়ার জন্য নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে। এই বছরটা আমার এবং আমার গোটা পরিবারের জন্য ভীষণ শুভ।’
অভিনেত্রী আরো বলেন, ‘রাম মন্দির তথা অযোধ্যাকে চাক্ষুষ করার ইচ্ছা ছিল। আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে মনে করছি যে আমি এই পবিত্র ধামে আসার সুযোগ পেলাম। এমন একটি জায়গায় আসার সুযোগ পেয়েছি যেখানে সেই রাম ১৪ বছর অপেক্ষা করেছিলেন।’
এই দিন ইয়ামি নিজেকে সাজিয়ে তুলেছিলেন একেবারে সাবেকি সাজে। তিনি পরেছিলেন হলুদ শাড়ি, সঙ্গে লম্বা কানের দুল। খুব হালকা মেকআপ এবং গোটা সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। শুধু রাম মন্দিরে দর্শন করেছেন তা নয়, অযোধ্যায় মা সরজুর ঘাটে আরতি রেখেছেন তিনি।
অযোধ্যায় রাম মন্দিরের দর্শনের সেই বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে অভিনেত্রী লেখেন, নবরাত্রির এই পবিত্র দিনগুলিতে অযোধ্যায় আসতে পেরে আমি ভীষণ ধন্য বলে মনে করছি নিজেকে। আগামী দিনে যা হবেই শ্রী রামের কৃপা। আগামীকাল আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। আসন্ন সমস্ত ছবির জন্য রইল শুভকামনা।
আরও পড়ুন: সম্পন্ন হল ‘তারপর’-এর শুভ মহরত, চূর্ণীকে মা সরস্বতীর সঙ্গে তুলনা পাপারাজ্জিদের
প্রসঙ্গত, কিছুদিন আগেই ইয়ামি গৌতম তার স্বামীর সঙ্গে পাকাপাকিভাবে পাহাড়ের কোলে চলে যাওয়ার কথা ঘোষণা করেন। হিমাচলপ্রদেশে এই তারকা জুটির একটি ছোট্ট বাড়ি রয়েছে যেখানে এবার থেকে বেশিরভাগ সময় তারা থাকবেন। কাজের ক্ষেত্রে মাঝেমধ্যে মুম্বাইয়ে আসা-যাওয়া করবেন তারা তবে বাকি সময়টা তারা কাটাবেন পাহাড়ের কোলে।
E-Paper

