'এখনও কাজ চলছে…', রণবীরের রামায়ণের ভিএফএক্স নিয়ে ট্রোল প্রসঙ্গে মুখ খুললেন পর্দার 'রাবণ' যশ!
কয়েক সপ্তাহ আগে রণবীর কাপুরের 'রামায়ণ' ছবির টিজার প্রকাশ্যে আসার পর, 'রামায়ণ'-এর ভিএফএক্স নিয়ে ওঠে সমালোচনার ঝড়। অনেকেই ট্রোল করেন। এই বিষয়ে এবার অভিনেতা যশ মুখ খুলেছেন।
কয়েক সপ্তাহ আগে রণবীর কাপুরের 'রামায়ণ' ছবির টিজার প্রকাশ্যে আসার পর, 'রামায়ণ'-এর ভিএফএক্স নিয়ে ওঠে সমালোচনার ঝড়। অনেকেই ট্রোল করেন। এই বিষয়ে এবার অভিনেতা যশ মুখ খুলেছেন। টিজারটি প্রশংসা পেলেও, এর ভিএফএক্স সমালোচিত হয়েছিল। হৃতিক রোশনও এ বিষয়ে মন্তব্য করেছিলেন। যশ এখন এ নিয়ে মুখ খুলেছেন।

আরও পড়ুন: মায়ের মৃত্যুর ৩ দিন পর থেকে কাজ করা নিয়ে কটাক্ষ! ‘মা শিখিয়েছেন…’ জবাব কনীনিকার
মিউজ টিভি ইউটিউব চ্যানেলে যশকে জিজ্ঞাসা করা হয়েছিল, রামায়ণের মতো একটি ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন, যেখানে প্রচুর ভিএফএক্স-এর প্রয়োজন ছিল। পাশাপাশি টিজারের ভিএফএক্স-এর প্রসঙ্গও উঠে এসেছিল।
তখনই যশ সমালোচনার জবাব দিতে গিয়ে যশ বললেন, ‘দেখুন, আমার মনে হয় এখানেই ডিএনইজি-র ভূমিকা। আপনারা যে ফোটোরিয়ালিস্টিক ভিজ্যুয়ালের কথা বলছেন…সেটা এখনও কাজ চলছে। আমি নিশ্চিত যে চূড়ান্ত রূপটি আরও অনেক ভালো হবে। আমরা সত্যিই একটা যাতে সব থেকে ভালো হয় সেইদিকেই চেষ্টা করছি।’
আরও পড়ুন: ‘টাইম ১০০’-এ ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র জায়গা করে নিলেন রণবীর!
প্রসঙ্গত, ডিএনইজি হল একটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-বিজয়ী ব্রিটিশ ভিজ্যুয়াল ইফেক্টস স্টুডিও, যারা ইনসেপশন, ইন্টারস্টেলার, এক্স ম্যাকিনা, ব্লেড রানার ২০৪৯, ফার্স্ট ম্যান, টেনেন্ট, ডিউন, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস – পার্ট ২ এবং ডিউন: পার্ট টু-এর মতো ছবির কাজ করেছে।
যশকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি রামায়ণের সম্পূর্ণ সংস্করণটি দেখেছেন কিনা? এই প্রশ্নে তিনি বলেন যে, তিনি এর একটি 'যথেষ্ট ভালো সংস্করণ' দেখেছেন যা তাঁরা আরও ভালো করার চেষ্টা করছেন। তাঁর কথায়, ‘আমরা এটা নিয়ে কাজ করছি, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এটাকে আরও ভালো করার চেষ্টা করব। তাই, আমরা বলতে পারি যে আমরা বেশ ভালো একটি সংস্করণ দেখেছি। কিন্তু আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। সব কিছু একসঙ্গে করা, কোনও কিছুর ওপর বিশ্বাস রাখা এবং বড় পর্দায় তা দেখাটা বেশ রোমাঞ্চকর। দিনের শেষে, সব প্রযোজক এবং অভিনেতারা নিজেদের জন্যও এটা করেন।’
প্রাইম ফোকাস স্টুডিওস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে নমিত মালহোত্রা ও যশ 'রামায়ণ' প্রযোজনা করেছেন এটি। এটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি এবং এতে রামের চরিত্রে রণবীর কাপুর , সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে যশ অভিনয় করেছেন। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলি এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
E-Paper

