Govinda Son: ‘অমিতাভের মতো ব্যক্তিত্ব,ধর্মেন্দ্রর মতো লুক’, বলিউড পা দেয়নি এখনও, ছেলের বড়াই গোবিন্দা-পত্নীর!

চর্চা খুব শিগগির বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন গোবিন্দা-সুনীতা পুত্র যশবর্ধন। অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্রর মতো  কিংবদন্তীদের সঙ্গে ছেলের তুলনা টানলেন গোবিন্দা-পত্নী।

Published on: Jun 16, 2026, 20:25:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এখন লাইমলাইট থেকে অনেক দূরে গোবিন্দা। তবে একটা সময় রূপোলি পর্দা কাঁপিয়েছেন এই বিহারীবাবু। নব্বইয়ের দশকের অন্যতম সুপারস্টার গোবিন্দার মেয়ে বলিউডে বিশেষ সুবিধা করতে পারেননি। তবে এবার বি-টাউনে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন তাঁর সুপুত্র যশবর্ধন আহুজা (Yashvardhan Ahuja)। তারকা সন্তানদের ডেবিউ নিয়ে সবসময়ই একটা আলাদা কৌতূহল থাকে। তবে ছবি মুক্তির আগেই ছেলেকে নিয়ে এক আকাশ আত্মবিশ্বাসী গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা।

‘অমিতাভের মতো ব্যক্তিত্ব,ধর্মেন্দ্রর মতো লুক’, ছেলের বড়াই গোবিন্দা-পত্নীর!
‘অমিতাভের মতো ব্যক্তিত্ব,ধর্মেন্দ্রর মতো লুক’, ছেলের বড়াই গোবিন্দা-পত্নীর!

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনীতা তাঁর ছেলে যশবর্ধনের প্রশংসা করতে গিয়ে বলিউডের দুই লেজেন্ডের সাথে তাঁর তুলনা টেনে বসেছেন, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বলিপাড়ার অন্দরে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে।

ছেলে নাকি ‘অমিতাভ-ধর্মেন্দ্রর মেলবন্ধন!’— বিস্ফোরক দাবি সুনীতার

তারকা সন্তানদের ছবি বা লুক নিয়ে ট্রোলিং বলিউডে নতুন কিছু নয়। তবে সুনীতা মনে করেন, তাঁর ছেলের মধ্যে ইন্ডাস্ট্রির সেরা দুই গুণ রয়েছে। ছেলেকে নিয়ে সুনীতা বলেন,'আমার ছেলে যশবর্ধন খুব তাড়াতাড়িই বড় পর্দায় পা রাখছে। ও নিজের ডেবিউ প্রজেক্টের জন্য কঠোর পরিশ্রম করছে। আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি— ওর মধ্যে অমিতাভ বচ্চনের মতো একটা রাজকীয় ব্যক্তিত্ব রয়েছে এবং ওর চেহারা পুরোপুরি তরুণ বয়সের ধর্মেন্দ্রর মতো, ওইরকমই হ্যান্ডসাম।'

সুনীতা আরও যোগ করেন যে, যশবর্ধনের উচ্চতা এবং স্ক্রিন প্রেজেন্স হিন্দি সিনেমার মূলধারার নায়কদের মতোই আকর্ষণীয়, যা দর্শকদের প্রথম দর্শনেই মুগ্ধ করবে।

বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের রাস্তা তৈরি

গোবিন্দা নব্বইয়ের দশকে তাঁর নাচ এবং অনবদ্য কমিক টাইমিংয়ের জন্য একচেটিয়া রাজত্ব করেছিলেন। তবে যশবর্ধন কিন্তু বাবার স্টাইল নকল করে ইন্ডাস্ট্রিতে আসতে চান না। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে সিনেমার ব্যাকস্টেজ বা টেকনিক্যাল কাজ শিখতে সাজিদ নাদিয়াদওয়ালার সহকারী পরিচালক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন যশবর্ধন।

অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস, মার্শাল আর্টস এবং নাচের ওপর গত কয়েক বছর ধরে কড়া ট্রেনিং নিয়েছেন এই স্টার-কিড।

নেপোটিজম ও সুনীতার স্পষ্ট বার্তা

বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে চলা বিতর্কের মাঝে সুনীতা স্পষ্ট করে দিয়েছেন যে, গোবিন্দার ছেলে হলেও যশবর্ধনকে অডিশন দিয়েই কাজ পেতে হচ্ছে। কোনো প্রযোজক বা পরিচালক শুধু নামের খাতিরে তাঁকে ছবি দেবেন না। তবে মা হিসেবে তিনি নিশ্চিত যে, যশবর্ধন যখনই পর্দায় আসবেন, নিজের অভিনয় ক্ষমতা দিয়েই দর্শকদের মন জয় করবেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More