Dulari Promo: দিদির পর জি বাংলায় দেবপ্রিয়া, পুরুলিয়ার দুলারির স্বপ্ন উড়ানে কাঁটা হবে মায়ের ভয়?

দুলারির স্বপ্ন উড়ানের সফর আসছে জি বাংলায়। পুরুলিয়ার গ্রামের মেয়ে দুলারি পারবে মায়ের আপত্তি উপেক্ষা করে কলকাতার কলেজে পড়াশোনা করতে? 

Published on: May 28, 2026, 20:25:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অবশেষে অপেক্ষার অবসান। জি বাংলার ‘দুলারি’ হয়ে ছোটপর্দায় ফিরছেন দেবপ্রিয়া বসু। দিদি দেবাদৃতা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন কমলা নিবাস ধারাবাহিকে। এবার পালা দেবাদৃতার। শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন দেবপ্রিয়া, হালে অনুরাগের ছোঁয়াতে সূর্য-দীপার কন্যে হিসাবে নজর কেড়েছেন, তবে এবার গোটা সিরিয়ালের দায়ভার তাঁর কাঁধে।

দিদির পর জি বাংলায় দেবপ্রিয়া, পুরুলিয়ার দুলারির স্বপ্ন উড়ানে কাঁটা হবে মায়ের ভয়
দিদির পর জি বাংলায় দেবপ্রিয়া, পুরুলিয়ার দুলারির স্বপ্ন উড়ানে কাঁটা হবে মায়ের ভয়

প্রথম প্রোমোতে হিরোর দেখা মেলেনি, তবে চর্চা দেবপ্রিয়ার সঙ্গে এই মেগায় জুটি বাঁধবেন নীল ভট্টাচার্য। অসম বয়সী প্রেমই উঠে আসবে পর্দায়, যদিও এই মেগার কেন্দ্রে থাকছে দুলারির স্বপ্ন উড়ান। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে দুলু (দুলারি)। সূর্য ওঠবার আগেই তাঁর রোজনামচা শুরু। ভোরের আলো ফুটতে না ফুটতে সাইকেল চালিয়ে সে বেরিয়ে পড়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে। দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা (উচ্চ মাধ্যমিক) দিচ্ছে দুলারি। বিজ্ঞানের ছাত্রী সে।

ফিজিক্স পরীক্ষা দিতে মাঠ-ঘাট-নদী পেরিয়ে সিংহবাহিনীর আর্শীবাদ নিয়ে বাসে চেপে সে পৌঁছায় এক্সাম সেন্টারে। পড়াশোনায় মেধাবী দুলারির একমাত্র কলকাতার নামী কলেজে অনার্স নিয়ে পড়ার। পরীক্ষা দিয়ে উচ্ছ্বসিত সে, দুলারি নিশ্চিত তাঁর রেজাল্ট ভালো হবে। মেয়ের পরীক্ষা ভালো হয়েছে শুনে খুশি হয় তাঁর মা, কিন্তু পর মুহূর্তেই মেয়ের মুখে কলকাতা যাওয়ার নাম শুনে তাঁর মেজাজ বিগড়ে যায়। মেয়ের বই তিনি ছুঁড়ে দেন উনুনের আগুনে। বলেন, ‘কতবার বলেছি তোকে কলকাতার নাম মুখে নিবি না’। কিন্তু কলকাতার সঙ্গে কেন এত তিক্ততা দুলারির মায়ের? ভাগ্যের এই বাধা পেরিয়ে কীভাবে নিজের স্বপ্ন উড়ান সফল করবে দুলারি, সেই নিয়েই এগোবে এই সিরিয়ালের গল্প।

প্রোমোয় সেই সত্যিটা খোলসা করেননি প্রযোজক স্বর্ণেন্দু সামাদ্দার। এই সিরিয়ালে দুলারির মায়ের চরিত্রে দেখা যাবে শাঁওলিকে। দুলারির প্রোমো জুড়ে মিলে মিশে একাকার লাল মাটির সোঁধা গন্ধ আর বাংলার লোকগান। মেগার টাইটেল ট্র্য়াক কম্পোজ করেছেন প্রাঞ্জল দাস, কণ্ঠ দিয়েছেন বগা তালেব এবং স্নেহা চট্টোপাধ্যায়।

১লা জুন থেকে জি বাংলায় শুরু হচ্ছে অন্নপূর্ণার লক্ষ্মীরা। ওদিকে সদ্য শেষ হয়েছে চিরদিনই তুমি যে আমার। দুলারির আগমনে কোপ পড়বে খুব সম্ভবত আনন্দীর উপর, চর্চা তেমনটাই।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More