...
...
Next Story

Zee Bangla: একই দিনে দু'টি সিরিয়ালের প্রমো প্রকাশ্যে, জি কাকুকে প্রশ্ন দর্শকদের

Zee Bangla: বিগত কিছু দিনে জি বাংলা নিয়ে এসেছে একাধিক সিরিয়ালের প্রমো। কিছুদিন আগেই যেমন দেখা গিয়েছে সতীপীঠ কালীঘাট ধারাবাহিকের প্রমো তেমন অন্যদিকে দুলারীও খুব তাড়াতাড়ি আসছে জি বাংলায়। যদিও প্রথম ঝলক প্রকাশ্যে আনলেও এই ধারাবাহিকগুলি কখন বা কোন ধারাবাহিকের বদলে সম্প্রচারিত হবে তা জানা যায়নি।

Published on: Jun 1, 2026, 21:41:06 IST
Advertisement

Zee Bangla: বিগত কিছু দিনে জি বাংলা নিয়ে এসেছে একাধিক সিরিয়ালের প্রমো। কিছুদিন আগেই যেমন দেখা গিয়েছে ‘সতীপীঠ কালীঘাট’ ধারাবাহিকের প্রমো তেমন অন্যদিকে ‘দুলারী’ও খুব তাড়াতাড়ি আসছে জি বাংলায়। যদিও প্রথম ঝলক প্রকাশ্যে আনলেও এই ধারাবাহিকগুলি কখন বা কোন ধারাবাহিকের বদলে সম্প্রচারিত হবে তা জানা যায়নি।

একই দিনে দু'টি সিরিয়ালের প্রমো প্রকাশ্যে, ‘এনে রাখবেন কোথায়?’ প্রশ্ন দর্শকদের
একই দিনে দু'টি সিরিয়ালের প্রমো প্রকাশ্যে, ‘এনে রাখবেন কোথায়?’ প্রশ্ন দর্শকদের

দুটি ধারাবাহিকের প্রথম ঝলক আনার পর এবার জি বাংলার তরফ থেকে একই দিনে আরও দুটি ধারাবাহিকের প্রথম ঝলক সামনে আনা হল। একটি ‘ইচ্ছাধারী নাগকন্যা’ এবং অন্যটি ‘বাঘিনী’। যদিও এই দুটির ক্ষেত্রেও সম্প্রচারের সময় জানা যায়নি জি বাংলার তরফ থেকে।

আরও পড়ুন: প্রথমবার ‘মা’ বলে ডাকল ছোট্ট মীরা, আনন্দে আত্মহারা অহনা

ইচ্ছাধারী নাগকন্যা প্রসঙ্গে

ইচ্ছাধারী নাগকন্যা ধারাবাহিকের প্রথম ঝলকে দেখতে পাওয়া যাচ্ছে একটি বিশাল বড় সাপ একটি বিরাট বড় নদীর তলায় এঁকেবেঁকে চলে যাচ্ছে। নদীর তলায় রয়েছে বিশাল বড় মা মনসার মূর্তি। সাপটি মা মনসার কাছে গিয়ে দাঁড়াতেই দেবীর চোখ থেকে জ্যোতি বের হয় যার ফলে সেই সাপ পরিণত হয়ে যায় নাগকন্যায়। ধারাবাহিকের প্রথম ঝলকে। তবে নাগ কন্যার চরিত্রে অভিনয় করছেন, সেটা প্রকাশ্যে আনা হয়নি।

বাঘিনী ধারাবাহিকের প্রথম ঝলকে দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের একটি মেয়ে সন্তানকে কোলে নিয়ে দুর্গম অতিক্রম করে বনের মধ্যে মধু সংগ্রহ করছে। যদিও এই দৃশ্য সুন্দরবনের থাকা প্রত্যেক মানুষের কাছে খুব পরিচিত একটি দৃশ্য। মধু সংগ্রহ করবার সময় হঠাৎ করেই পেছনে এসে যায় বাঘ। কিন্তু বিন্দুমাত্র ভয় না পেয়ে সেই মেয়েটি হাতে থাকা মশাল ধরে এগিয়ে যায় বাঘের দিকে। এক্ষেত্রেও কে অভিনয় করবেন সেটা জানা যায়নি।

জি বাংলার তরফ থেকে পরপর চারটে নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে আসার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, এতগুলো ধারাবাহিকের প্রমো আনা হয়েছে কিন্তু কখন দেখানো হবে? এতগুলো ধারাবাহিক কি একসঙ্গেই শেষ হয়ে যাবে? ধারাবাহিকগুলি কি এক মাসেই আসবে নাকি আলাদা আলাদা মাসে?

আরও পড়ুন: স্মৃতিভ্রম নাকি অপরাধীদের জব্দ করার কায়দা? ‘তারকাটা’ ট্রেলারে থাকল একরাশ প্রশ্ন

তবে ধারাবাহিকগুলি যবেই আসুক না কেন এই ধারাবাহিকে আবার অঙ্কিতা অথবা শ্বেতাকে দেখতে চান দর্শকরা। যদিও ইতিমধ্যে ‘দুলারি’ ধারাবাহিকের নায়িকার নাম প্রকাশে আনা হয়েছে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেবাদৃতা বসুর বোন দেবপ্রিয়া বসু।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks