আবার খুলবে হতুলপুরের রাজবাড়ীর দরজা, বসবে নাচ গানের আসর, জি বাংলায় আসছে কোন শো?

বিগত কিছুদিনের জি বাংলায় একাধিক ধারাবাহিকের প্রমো প্রকাশে আনা হয়েছে। তবে এবার একদম নতুন একটি প্রমো প্রকাশে এলো যেখানে দেখা যাচ্ছে, একটি ভুতুড়ে রাজবাড়ী যার নাম হতুলপুরের রাজবাড়ী, যেটি বহু বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। এবার সেই রাজবাড়ী আবার খুলতে চলেছে।

Published on: Nov 28, 2026, 22:40:48 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগত কিছুদিনের জি বাংলায় একাধিক ধারাবাহিকের প্রমো প্রকাশে আনা হয়েছে। তবে এবার একদম নতুন একটি প্রমো প্রকাশে এলো যেখানে দেখা যাচ্ছে, একটি ভুতুড়ে রাজবাড়ী যার নাম হতুলপুরের রাজবাড়ী, যেটি বহু বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। এবার সেই রাজবাড়ী আবার খুলতে চলেছে।

আবার খুলবে হতুলপুরের রাজবাড়ীর দরজা
আবার খুলবে হতুলপুরের রাজবাড়ীর দরজা

ভয়াবহ এই রাজ বাড়িতে বাস করে অশরীরী আত্মারা। ফোয়ারা থেকে ঘড়ি সবকিছুই বন্ধ, কিন্তু মাঝেমধ্যেই শুনতে পাওয়া যায় নুপুরের আওয়াজ। এত বছর পর আবার এই বাড়িতে জ্বলবে আলো, বসবে নাচ গানের আসর, জ্বলে উঠবে ঝাড়লন্ঠন।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

কিন্তু কোন শো আসছে জি বাংলায়? কোনও ভুতুড়ে শো? নাকি অন্য কিছু? আসলে ধারাবাহিক নয় বরং জি বাংলায় আবার আসতে চলেছে ‘জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড’। নাচে গানে মেতে উঠবে গোটা বাড়ি। পুরস্কৃত হবেন অভিনেতা-অভিনেত্রী থেকে সেরা ধারাবাহিক।

তবে প্রমো দেখে বোঝা যাচ্ছে এই গোটা অনুষ্ঠানটি এবার অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে। ভুতুড়ে বাড়ির আদলে তৈরি হবে অনুষ্ঠানের মঞ্চ। থিমের সঙ্গে মানানসই ভাবেই সেজে উঠবে গোটা অনুষ্ঠান। তবে জানা যায়নি এই অনুষ্ঠানটি কবে সম্প্রচারিত হবে।

আরও পড়ুন: সত্যি কি আসে স্বপ্নের রাজপুত্র? ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

তবে ২০২৬ সালের জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল মার্চ মাসে। খুব সম্ভবত আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসেই এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হতে পারে জি বাংলার পর্দায়।