Drinking Milk with Ghee: এক গ্লাস দুধে এক চামচ ঘি মিশিয়ে খেলে কী হয় জানেন? জানলে চমকে যাবেন
রোজকার পুষ্টির জন্য অনেকেই এক গ্লাস করে দুধ খান। কিন্তু এর সঙ্গে ঘি মেশালে কী হয় জানেন?
দুধ সুষম খাবার হিসাবে পরিচিত। শিশু হোক বা বৃদ্ধ-বৃদ্ধা— যে কেউই দুধ থেকে প্রচুর পরিমাণে পুষ্টি পেতে পারেন। তবে অনেকের দুধে অ্যালার্জির সমস্যা ,হয়, তাঁদের কথা আলাদা। কিন্তু মোটের উপর দুধ অত্যন্ত পুষ্টিকর পানীয়।

কিন্তু দুধে ঘি মেশালে কী হয়?
এখন করোনার কারণে অনেকেরই বাইরে বেরোনোর পরিমাণ কমে গিয়েছে। ফলে কমে গিয়েছে শরীরচর্চা বা এক্সারসাইজের সময়। এটির কারণে বাড়ছে ক্লান্তি। কমে যাচ্ছে চনমনে ভাব। তাছাড়া অনেকেরই ঘুমের সমস্যা হচ্ছে।
এই সমস্যার সমাধান করতে পারেন দুধ দিয়েই। ভারতীয় আয়ুর্বেদে এই সমস্যার দাওয়াই হিসাবে দুধের সঙ্গে ঘি মিশিয়ে পান করার কথা বলা হয়েছে। এক গ্লাস দুধে এক চামচ ঘি মিশিয়ে খেলে ক্লান্তি ভাবে অনেকটাই কেটে যেতে পারে।
কী কী উপকার হয় দুধে ঘি মিশিয়ে খেলে?
- প্রথমত, ক্লান্তি ভাব কাটে। শরীর প্রয়োজনীয় শক্তি পেয়ে যায় অনেক তাড়াতাড়ি। সকালে জলখাবারের সঙ্গে এই মিশ্রণ পান করলে সারাদিনের প্রয়োজনীয় শক্তির অনেকটাই পাওয়া যায়।
- যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের জন্যও এটি খুব কাজের। কারণ অতিরিক্ত শরীরচর্চার ফলে অনেক সময়েই বেশি খিদে পেয়ে যায়। তাতে শরীরে মেদ জমার আশঙ্কা বাড়ে। সেটি ঝরাতে আরও বেশি শরীরচর্চা করতে হয়। কিন্তু দিনে একবার দুধের সঙ্গে ঘি মিশিয়ে খেলে এই সমস্যা হয় না। প্রচুর ব্যায়াম করলেও খুব বেশি খিদে পায় না। পেট ভরা থাকে।
- রাতে ঘুমের সমস্যা হচ্ছে? সেই সমস্যাও কমিয়ে দিতে পারে এটি। গভীর ঘুম হয় দুধের সঙ্গে ঘি মিশিয়ে খেলে।
- রোগ প্রতিরোধ শক্তি বাড়াতেও সাহায্য করে এটি। নিয়মিত এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ ঘি মিশিয়ে খেলেই যথেষ্ট।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


