Food for good night's sleep: রাতে ঘুম আসছে না? শুতে যাওয়ার আগে এই খাবারটি খেয়ে দেখুন
Food for good night's sleep: এই বিশেষ স্যান্ডুইচ দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করতে পারে। কীভাবে বানাবেন, জেনে নিন।
Food for good night's sleep: সকলেই জানেন, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হল জলখাবার। মানে, দিনের প্রথম খাবারটি। দিন যত এগোয় ততই হাল্কা খেতে হয়— এমনই বলেন চিকিৎসকরা। সেই কারণেই রাতে একেবারে হাল্কা খাবার খাওয়া, বেশি তৈলাক্ত খাবার খেতে বারণ করেন তাঁরা। এতে ঘুমের সমস্যা হতে পারে।

কিন্তু এমন খাবারও আছে, যেটি ঘুমোতে সাহায্য করে। পুষ্টিবিদরা সম্প্রতি জানিয়েছেন, একটি বিশেষ স্যান্ডুইচ ঘুমিয়ে পড়তে সাহায্য করে। শুধু তাই নয়, এই স্যান্ডুইচ ঘুমের আগে খেলে পরের দিন সকালে রীতিমতো তরতাজা থাকা যায় এবং এর ফলে প্রচুর শক্তিও পাওয়া যায়।
কী করে বানাবেন এই স্যান্ডুইচ?
কী কী লাগবে:
- পাউরুটি
- কলা
- লেটুস
- মারমাইট
কীভাবে বানাবেন:
- কলা ছোট ছোট করে কেটে নিন।
- পাউরুটি অল্প সেঁকে নিন।
- পাউরুটির ভিতরে প্রথমেই মারমাইট স্প্রেড লাগিয়ে দিন।
- তার পরে ভিতরে কলা এবং লেটুস রেখে স্যান্ডুইচ বানিয়ে ফেলুন।
কেন এই স্যান্ডুইচ খেলে উপকার পাওয়া যায়?
কলায় প্রচুর ম্যাগনেসিয়াও ও পটাসিয়াম থাকে। এটি পেশির পুষ্টি এবং বিশ্রামের জন্য খুব ভালো। তাই ঘুমের আগে কলা খেলে উপকার পাওয়া যায়। তাছাড়াও কলা এমন কিছু হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যেগুলি ঘুমোতে সাহায্য করে। আর মারমাইটে প্রচুর ভিটামিন B12 থাকে। এটিও ঘুমোতে সাহায্য করে।
তবে পুষ্টিবিদদের বক্তব্য, কারও পাউরুটি সমস্যা হলে, তিনি চায়ের মধ্যে মারমাইট গুলে নিয়েও খেতে পারেন। তাতেও উপকার পাবেন।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


