Best Summer Drink Recipe: দাম দিয়ে বাইরে থেকে না কিনে বাড়িতে বানান এই হরেকরকম স্বাস্থ্যকর ঠান্ডাই

Best Summer Drink Recipe: ঠান্ডা শরবতের মধ্যে গরমে ঠান্ডাইয়ের চাহিদা তুঙ্গে থাকে। তবে ট্যাঁকের কড়ি খরচা না করে বাইরে থেকে দাম দিয়ে ঠান্ডাই না কিনে, বাড়িতে বানিয়ে ফেলুন হরেক রকমের ঠান্ডাই। রইল রেসিপি।

Published on: Apr 30, 2026 9:16 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Best Summer Drink Recipe: গরমের দাবদাহ শুরু হয়ে গিয়েছে। দিকে দিকে রোদের সঙ্গে গরমের হল্কা দেখা যাচ্ছে। এই অবস্থায় গরম থেকে মুক্তি পেতে বাঙালি বাড়িতে শুরু হয়ে গিয়েছে নিম-বেগুন, শুক্তোর মতো পদ রান্না। যাতে চট করে 'হিট' না লাগে, তার চেষ্টায় সকলেই। এই গরমের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই পছন্দ করেন, ঠান্ডা শরবত পান করতে। আর ঠান্ডা শরবতের মধ্যে গরমে ঠান্ডাইয়ের চাহিদা তুঙ্গে থাকে। তবে ট্যাঁকের কড়ি খরচা না করে বাইরে থেকে দাম দিয়ে ঠান্ডাই না কিনে, বাড়িতে বানিয়ে ফেলুন হরেক রকমের ঠান্ডাই। রইল রেসিপি।

অসহ্য গরম থেকে বাঁচতে বাড়িতে বানিয়ে ফেলুন এই নানান ধরনের স্বাস্থ্যকর ঠান্ডাই
অসহ্য গরম থেকে বাঁচতে বাড়িতে বানিয়ে ফেলুন এই নানান ধরনের স্বাস্থ্যকর ঠান্ডাই

উপকরণ

  • দুধ-১ লিটার
  • আমন্ড- ১০০ গ্রাম
  • চার মগজ- ৫০ গ্রাম
  • গোলাপের পাপড়ি- ৫ গ্রাম
  • মৌরি- ১৫ গ্রাম
  • এলাচ- ১৫ গ্রাম
  • জায়ফল গুঁড়ো একের চার চামচ
  • মিষ্টি ১৫০ গ্রাম
  • কেশর আধ গ্রাম
  • গোলাপজল ২০ এমএল
  • অল্প পোস্ত ও চার মগজ দানা

প্রণালী

শুকনো খোলায় ভেজে নিন মৌরি, পোস্ত, গোলাপের পাপড়ি, চারমগজ। এরপর ছাড়িয়ে নিন আমন্ড। সমস্তটা ভিজিয়ে নিন দুধে। এক ঘণ্টার জন্য। আর ফ্রিজে রেখে দিন মিশ্রণটি। এরপর ভালো করে সবটা মিক্সিতে পেস্ট করে পরিবেশন করুন।

এই ঠান্ডাইতে ফ্লেভার যোগ করে মিলতে পারে একাধিক ধরনের ঠান্ডাই শরবত।

  • ফিরনি ঠান্ডাই: চালের গুঁড়ো বা ফিরনি এই মিশ্রণে মিশিয়ে পাওয়া যেতে পারে ফিরনি ঠান্ডাই।
  • আইস টি ঠান্ডাই: শুধুমাত্র অসম চায়ের মধ্যে মৌরি, এলাচ, আমন্ড মিশিয়ে পাওয়া যেতে পারে আইস টি ঠান্ডাই।
  • পেয়ারার ঠান্ডাই: যাঁরা পেয়ারা খেতে পছন্দ করেন, তাঁরা এই ঠান্ডাইয়ের মধ্যে পেয়ারা ক্রাশ করে মিশিয়ে নিতে পারেন।
  • আমের ঠান্ডাই: পাকা আম স্ম্যাশ করে নিয়ে তাতে মৌরি, জিরে, কাজু বাটা, জলের সঙ্গে ঠান্ডাইয়ের মিশ্রণটি মিশিয়ে নিয়ে এই ড্রিঙঅক বানিয়ে নেওয়া যায়।

স্বাস্থ্য টিপস

যদি দুধ দিয়ে এই ঠান্ডাই বানাতে না চান, তাহলে আমন্ডের দুধ দিয়ে বানিয়ে ফেলুন এই ঠান্ডাই। চিনির জায়গায় দিতে পারেন, নারকেল গুঁড়ো বা গুড়। এছাড়াও পছন্দ মতো ফল ক্রাশ করে তা দিতে পারেন এই ঠান্ডাইতে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More