কার্তিক মাসের কিছু দিন বাঙালির জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হল ভূতচতুর্দশী। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে ১৪ প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। রীতি রয়েছে ১৪ শাক খাওয়ারও। এই দিন আত্মীয়বর্গের কল্যাণ কামনা করে তাদের শুভ কামনা জানানোর রীতিও বহু প্রাচীন কাল থেকে প্রচলিত। তাই ভূত চতুর্দশীর দিন শুভেচ্ছা জানান আপনার পরিচিত ও প্রিয়জনদের। কী লিখবেন শুভেচ্ছার মেসেজে? বেছে নিতে পারেন এখান থেকেই।

আরও পড়ুন - ধনতেরাসে এই ৮টি জিনিস কেনা অত্যন্ত শুভ, ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি
আরও পড়ুন - কুমড়োর বীজ নাকি চিয়া সিডস, ওজন কমাতে কোনটা বেশি কার্যকর? জানলে অবাক হবেন!
ভূত চতুর্দশী ২০২৫-র সেরা ১০টি শুভেচ্ছা
১. ১৪ প্রদীপের আলোয় দূর হোক সকল অশুভ শক্তি, আপনার জীবন ভরে উঠুক শান্তি আর মঙ্গলময় হাসিতে। শুভ ভূত চতুর্দশী!
২. ১৪ শাকের পুষ্টিতে শরীর থাকুক সুস্থ, আর ১৪ প্রদীপের শিখায় সকল ভয় হোক বিলীন। শুভ ভূত চতুর্দশী ও কালীপূজার প্রীতি ও শুভেচ্ছা।
৩. অন্ধকার কেটে যাক, আলো আসুক জীবনে। পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে কাটুক এই শুভ তিথি। শুভ ভূত চতুর্দশী!
৪. ১৪ পুরুষের আশীর্বাদ আর মায়ের করুণায় জীবন হোক শুভ ও নিরাপদ। আপনার পরিবারকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা।
{{/usCountry}}৪. ১৪ পুরুষের আশীর্বাদ আর মায়ের করুণায় জীবন হোক শুভ ও নিরাপদ। আপনার পরিবারকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা।
{{/usCountry}}৫. ভূত চতুর্দশীর এই পুণ্য লগ্নে, আপনার সকল দুঃখ-কষ্ট দূর হোক। মা কালীর কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকুক।
৬. শুভ ভূত চতুর্দশী! অশুভ শক্তিকে দূরে সরিয়ে, মনের সব অন্ধকার দূর করে এগিয়ে চলুন আলোর পথে।
৭. শাকের তেতোতে রোগমুক্তি হোক, আর প্রদীপের আলোয় জীবনের পথ হোক উজ্জ্বল। ভালো কাটুক ভূত চতুর্দশীর সন্ধ্যা।
৮. ১৪ প্রদীপের উজ্জ্বল আভায় আপনার গৃহে নেমে আসুক অনাবিল শান্তি আর সমৃদ্ধি। শুভ নরক চতুর্দশী (ভূত চতুর্দশী)।
৯. এই ভূত চতুর্দশীতে আপনার এবং আপনার পরিবারের সকল অকল্যাণ নাশ হোক। সুখে ও শান্তিতে কাটুক আপনার দিন।
১০. চৌদ্দ শাকের ভোজ আর ১৪ প্রদীপের সজ্জায় ভরে উঠুক আপনার বাড়ি। ভূত চতুর্দশীর উষ্ণ অভিনন্দন।