Brain tumor signs: রোজই মাথা ব্যথা হয়? ব্রেন টিউমার নয় তো? এই রোগের অন্য লক্ষণগুলি জানেন কি

Brain tumor signs: রোজই মাথা ব্যথা করছে? এটি ব্রেন টিউমারের লক্ষণ হলেও হতে পারে। এই রোগের আরও বেশ কিছু লক্ষণ রয়েছে যা জেনে রাখা জরুরি।

Published on: Feb 5, 2026, 19:28:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ব্রেন টিউমার মস্তিষ্কের কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে হয়‌। শরীরের অন্য অঙ্গে ক্যানসার হলে তা মস্তিষ্কে ছড়িয়ে ব্রেন টিউমার হওয়ার আশঙ্কা থাকে‌‌।

রোজই মাথা ব্যথা হয়? ব্রেন টিউমার নয় তো? এই রোগের অন্য লক্ষণগুলি জানেন কি
রোজই মাথা ব্যথা হয়? ব্রেন টিউমার নয় তো? এই রোগের অন্য লক্ষণগুলি জানেন কি

মাথা ব্যথা: ব্রেন টিউমারের একটি বড় লক্ষণ হল মাথা ব্যথা‌। রোজই মাথা ব্যথা হয়। নানা টোটকা কাজে লাগালেও কমে না সেই ব্যথা। এমন লক্ষণ লাগাতার দেখলে তা টিউমারের লক্ষণ হতে পারে।

খিঁচুনি: মাথা ব্যথা ছাড়াও ব্রেন টিউমার হলে আরও বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। তার মধ্যে অন্যতম হল খিঁচুনি। এই রোগে আক্রান্ত ব্যক্তি কিছুক্ষণের জন্য নড়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

চোখের সমস্যা: দেখতে অসুবিধা হচ্ছে? বারবার চোখ ঝাপসা হয়ে আসছে? টিউমারের কারণে চোখের সমস্যা হতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

দুর্বলতা: মস্তিষ্কে টিউমারের আরেকটি বড় লক্ষণ দুর্বলতা। টিউমারের ফলে শরীরের একটা দিক বেশ দুর্বল লাগে। কাজ করতে ইচ্ছে করে না।

মুড বদলে যাওয়া: ঘন ঘন মুড পাল্টাচ্ছে। এই মুহূর্তে এটা ভালো লাগছে তো পরের মুহূর্তে তা আর ভালো লাগছে না। মুডের ঘন ঘন পাল্টে যাওয়া ব্রেন টিউমারের বড় কারণ।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More