Idli Cooking Hacks: বাড়িতে ইডলি বানালে নরম হচ্ছে না? সহজ টিপস রইল আপনার জন্য
Idli Cooking Hacks: অনেকেই ইডলি খেতে ভালোবাসেন। কিন্তু বাড়িতে বানাতে গেলেই যত ঝামেলা! শক্ত হয়ে যায়, আর না হলে গুঁড়িয়ে যায়। কী করে নরম সুস্বাদু ইডলি বানাবেন? রইল টিপস।
Idli Cooking Hacks: জলখাবার বা দুপুরের খাবার— ইডলির মতো স্বাস্থ্যকর পদ কমই আছে। কিন্তু ইডলি বানাতে অনেকেই সমস্যায় পড়েন। কিছুতেই মনের মতো ইডলি বানানো যায় না। বেশির ভাগ সময়েই ইডলি শক্ত হয়ে যায়।

কিন্তু নরম সুস্বাদু ইডলি বানানো মোটেই কটিন নয়। রইল তার টিপস:
- ইডলি বানাতে গেলে চাল বাছুন খুব ভেবেচিন্তে। বাসমতী চালের গুঁড়োয় ইডলি বানাতে পারবেন না। এই চাল যতই সুস্বাদু হোক না কেন, ইডলি বানাতে চাই অন্য চাল। ইডলির জন্য দোকানে আলাদা চাল পাওয়া যায়। সেই চালই কিনুন।
- ইডলি নরম করতে চাল আর ডাের অনুপাতটা খুব গুরুত্বপূর্ণ। ২:১ অনুপাতে চাল আর ডাল মেশান। আর ইডলি বানাতে সব সময়ে নতুন ডাল ব্যবহার করবেন। পুরনো ডাল ইডলি শক্ত করে দেয়।
- কীভাবে চাল আর ডাল গুঁড়ো করছেন, সেটিও গুরুত্বপূ্র্ণ। বাড়িতে শিলনোড়া আছে? তা দিয়ে যদি চাল-ডাল গুঁড়ো করতে পারেন, সবচেয়ে ভালো হয়। না পারলে মিক্সারই ভরসা। গুঁড়ো করার সময়ে চাল-ডাল একটু ভিজিয়ে নেবেন। যে জলে ভেজাবেন, সেটা যত ঠান্ডা হয়, তত ভালো। বরফ শীতল জলে ভেজাতে পারলে নরম হবে ইডলি।
- একদম তুলতুলে নরম ইডলি চান? তাহলে অবশ্যই চাল আর ডালের সঙ্গে মিশিয়ে নেবেন মেথি।
এই নিয়মগুলি মাথায় রেখে ইডলি বানান। তাহলে অবশ্যই এটি নরম হবে। মনও ভরবে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


