...
...
Next Story

Dhanteras 2025: ধনতেরাসের শুভক্ষণে প্রিয়জনদের জানান শুভেচ্ছা, রইল সেরা ১০ বার্তার হদিশ

Dhanteras 2025 Wishes: ধনতেরাসের দিন আমরা নিজেদের পাশাপাশি প্রিয়জন ও পরিচিত মানুষদেরও সুখ সমৃদ্ধি কামনা করে থাকি। তাই এই দিন সকাল সকাল ফোনে লিখে পাঠিয়ে দিতে পারেন শুভেচ্ছাবার্তা।

Published on: Oct 16, 2025 08:30 AM IST
Advertisement

ধনতেরাসের শুভক্ষণে মা লক্ষ্মী ও ধনদেবতা কুবের সুখ ও সম্পদের বৃষ্টি ডেকে আনেন। এই শুভক্ষণের ফল যাতে সবাই পায়, আমরা সেই প্রার্থনাই করে থাকি। আগামী ১৮ অক্টোবর ধনতেরাস। নিজের পরিবারের পাশাপাশি অন্যের পরিবারের জন্যও এই প্রার্থনা থাকে আমাদের। তাই ধনতেরাসের দিনটি যদি একটি শুভেচ্ছাবার্তা দিয়ে শুরু করা যায়, তাহলে আরও সুন্দর হয়ে ওঠে। কিন্তু শুভেচ্ছাবার্তায় কী লিখবেন ভাবছেন? এখানে রইল সেরা ১০টি শুভেচ্ছাবার্তার খোঁজ। এগুলি থেকে বেছে নিতে পারেন সহজেই।

ধনতেরাসের শুভক্ষণে প্রিয়জনদের জানান শুভেচ্ছা
ধনতেরাসের শুভক্ষণে প্রিয়জনদের জানান শুভেচ্ছা

আরও পড়ুন - কুমড়োর বীজ নাকি চিয়া সিডস, ওজন কমাতে কোনটা বেশি কার্যকর? জানলে অবাক হবেন!

আরও পড়ুন - ধনতেরাসে এই ৮টি জিনিস কেনা অত্যন্ত শুভ, ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি

ধনতেরাসের সেরা ১০টি শুভেচ্ছাবার্তা

১. ধনতেরাসের এই শুভ দিনে মা লক্ষ্মী আপনার গৃহে আসুক, ধন-সম্পদে ভরে উঠুক আপনার জীবন। শুভ ধনতেরাস!

২. সোনা, রূপা আর সমৃদ্ধির আলোয় আপনার ঘর আলোকিত হোক। শুভ ও মঙ্গলময় হোক আপনার ধনতেরাস।

৩. ধনতেরাসের প্রদীপের আলোয় আপনার সকল স্বপ্ন পূরণ হোক, জীবনে আসুক সুখ ও শান্তি। হার্দিক শুভেচ্ছা!

৪. দেবী লক্ষ্মী ও কুবেরের কৃপায় আপনার ব্যবসা ও কর্মজীবনে আসুক নতুন সাফল্য। শুভ ধন ত্রয়োদশী।

৬. আপনার অর্থভাণ্ডার পূর্ণ হোক, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকুক। আপনার ও আপনার পরিবারকে জানাই শুভ ধনতেরাস।

৭. ধনতেরাসের উৎসব আপনার জন্য বয়ে আনুক সৌভাগ্য, সফলতা ও অফুরন্ত আনন্দ। অনেক অনেক শুভ কামনা।

৮. সোনা-রূপার ঝিলিক আর ভালোবাসার উষ্ণতায় ভরে উঠুক আপনার চারপাশ। শুভ ধনতেরাস ২০২৩!

৯. প্রতিটি পদক্ষেপে আপনি অর্জন করুন যশ ও খ্যাতি। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক সর্বদা আপনার মাথায়। শুভ ধনতেরাস!

১০. ধনতেরাসের পুণ্যলগ্নে আপনার জীবনের সকল বাধা দূর হোক, জীবন হোক সমৃদ্ধিময়। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 
SHARE THIS ARTICLE ON