Diabetes may cause miscarriage: মা হতে সমস্যা? এর কারণ হতে পারে ডায়াবিটিস, তেমনই বলছেন চিকিৎসকেরা

সন্তান ধারণে অনেক মহিলারই সমস্যা হয়। এর পিছনে থাকতে পারে ডায়াবিটিসের প্রভাব। তেমনই বলছেন চিকিৎসকরা। কীভাবে বাঁচবেন এই সমস্যা থেকে?

Published on: Apr 5, 2026, 07:04:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যাঁরা সন্তান চান, তাঁদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ডায়াবিটিস। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তেমনই বলছেন চিকিৎসকরা।

মা হতে সমস্যা? এর কারণ হতে পারে ডায়াবিটিস, তেমনই বলছেন চিকিৎসকেরা
মা হতে সমস্যা? এর কারণ হতে পারে ডায়াবিটিস, তেমনই বলছেন চিকিৎসকেরা

কী কী সমস্যা হতে পারে এর ফলে? গর্ভপাত, ভ্রুণের সমস্যা, নির্দিষ্ট সময়ের আগে প্রসব, এবং সার্বিকভাবে সন্তান ধারণে অক্ষমতা। এই সব ক’টি সমস্যাই দেখা দিতে পারে ডায়াবিটিসের কারণে। তেমনই বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নীতিন গুপ্তে। তাঁর কথায়, সন্তান ধারণে সমস্যা তো বটেই ডায়াবিটিসের কারণে মহিলাদের নানা ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে অবসাদ, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, অন্ধত্বের আশঙ্কা পর্যন্ত রয়েছে।

এ তো গেল মায়েদের সমস্যা। কিন্তু মায়ের ডায়াবিটিস তাঁর সন্তানদের জন্যও বিপদ ডেকে আনতে পারে। তাই সন্তান ধারণের আগে এই রোগটি সম্পর্কে সচেতন হতে বলছেন চিকিৎসক। তাঁর মতে, মায়ের ডায়াবিটিসের সমস্যা থাকলে সন্তানের ম্যাক্রোসোমিয়ার মতো অসুখের আশঙ্কা বাড়ে। এতে শিশুর মাথাটা শরীরের তুলনায় বড় হয়ে যায়। এছাড়াও মেরুদন্ড এবং কোমরের অংশের গঠনেও সমস্যা দেখা দিতে পারে শিশুর।

চিকিৎসক নিতিন গুপ্তের মতে, মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই নিজের শরীরের খেয়াল রাখা দরকার। বিশেষ করে রক্তে শর্করার মাত্রা কেমন, সে বিষয়ে নজর রাখতে হবে। কারণ এটা শুধু নিজের নয়, সন্তানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে বা ডায়াবিটিসে আক্রান্ত হলে কি তাহলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না? তেমন কথা অবশ্য বলছেন না চিকিৎসকরা। নিতিন গুপ্তের মতে, রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্যাভ্যাসে বদল আনতে হবে। তার সঙ্গে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। সেটাও চিকিৎসকের পরামর্শ মেনেই। নিয়ম মেনে চললে ডায়াবিটিসের সমস্যা কমতে পারে। সেক্ষেত্রে মা হওয়াও খুব একটা কঠিন হবে না।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More