Diabetes heart attack: যে কোনও সময়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা! ডায়াবিটিস রোগীদের উপরেই কেন ঝুলছে খাঁড়া

Diabetes heart attack: অন্যান্য রোগের তুলনায় ডায়াবিটিস এক জটিল মারণরোগ। এই‌ এক রোগই ডেকে আনতে পারে আরও কয়েকটি অঙ্গের গুরুতর রোগকে। তেমনই ডায়াবিটিসের জন্য রোগীর হার্ট অ্যাটাক হতে পারে।

Published on: Feb 4, 2026, 15:17:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অন্যান্য রোগের তুলনায় ডায়াবিটিস এক জটিল মারণরোগ। এই‌ এক রোগই ডেকে আনতে পারে আরও কয়েকটি অঙ্গের গুরুতর রোগকে। তেমনই ডায়াবিটিসের জন্য বিপদে রয়েছে রোগীর হৃৎপিন্ডও।

যে কোনও সময়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা! ডায়াবিটিস রোগীদের উপরেই কেন ঝুলছে খাঁড়া
যে কোনও সময়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা! ডায়াবিটিস রোগীদের উপরেই কেন ঝুলছে খাঁড়া

ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবিটিসের জন্য রক্তে কোলেস্টেরলের বাড়বাড়ন্ত হয়। ডায়াবিটিস কবজায় না থাকলে কোলেস্টেরলের পরিমাণও কব্জায় থাকে না। এর ফলে রক্তে বাড়তে থাকে কোলেস্টেরলের পরিমাণ। তবে কোলেস্টেরল ভালো ও খারাপ দুই রকমই হয়‌। খারাপ কোলেস্টেরল বাড়লেই বিপদ হৃৎপিণ্ডের। বিশেষজ্ঞদের কথায়, এই খারাপ কোলেস্টেরল রক্তের মধ্যে থেকে থিতিয়ে পড়তে থাকে। ধমনীর মধ্যে থিতিয়ে পড়তে পড়তে একসময় সরু হয়ে যায় রক্তনালি। তখনই বাড়ে বিপদ।

রক্ত সঞ্চালন বাধা পেয়ে হার্ট আ্যাটাকের মতো গুরুতর দুর্ঘটনা ঘটে যায়। হাত, পা ও মস্তিষ্কে রক্ত বয়ে নিয়ে চলা ধমনীতেই এমনটা হয়‌‌। ফলে পরিস্থিতি যথেষ্ট গুরুতর হয়। চিকিৎসকের কথায়, ডায়াবিটিস থাকলে অর্ধেক হার্ট অ্যাটাকের সময় কোনও লক্ষণই দেখা যায় না। এর ফলে রোগী আগে থেকে কোনও সতর্কতাও নিতে পারেন না। তাই ডায়াবিটিস থাকলে শর্করা সবসময় নিয়ন্ত্রণে রাখুন।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More