Health Benefits of Aloe Vera: রোজ সকালে খালি পেটে খান অ্যালো ভেরা জুস, তার পরে দেখুন কী কী ম্যাজিক হয়

অ্যালো ভেরা জুস অত্যন্ত উপকারি। রোজ এই জুস খেলে কী কী হতে পারে, ভাবতেও পারছেন না।

Published on: Feb 2, 2026, 07:56:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অ্যালো ভেরা অত্যন্ত পরিচিত একটি গাছ। এই গাছের পাতার রসে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরের অনেক উপকার করতে পারে। এটি নানা ধরনের ভিটামিনে ঠাসা। তাছাড়া প্রচুর রকমের খনিজও রয়েছে এতে। তাই নিয়মিত এই রস খেলে নানা উপকার হতে পারে।

রোজ সকালে খালি পেটে খান অ্যালো ভেরা জুস, তার পরে দেখুন কী কী ম্যাজিক হয়
রোজ সকালে খালি পেটে খান অ্যালো ভেরা জুস, তার পরে দেখুন কী কী ম্যাজিক হয়

এই রস থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, দি এটি খালি পেটে খাওয়া যায়। তাতে শরীরের বহু সমস্যার সমাধান হতে পারে একেবারে ম্যাজিকের মতো। তবে তার আগে জেনে নেওয়া দরকার, কী করে বানাবেন এই জুস।

অ্যালো ভেরা গাছ থেকে পাতার অংশ ভেঙে নিন। সেটির মধ্য়ে থেকে শাঁস বার করে নিন। সেটি ঘরের তাপমাত্রার জলের সঙ্গে গুলে নিন। এতে অল্প পরিমাণে পাতি লেবু মিশিয়ে নিতে পারেন। তার পরে সেই জুসটি একদম খালি পেটে সকালে খেয়ে নিন। এতে নানা ধরনের উপকার হবে। দেখে নেওয়া যাক, সেই উপকারগুলি কী কী।

এতে polyphenols নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সেটি শরীরে জমা দূষিত পদার্থ বা চক্সিন সহজে পরিষ্কার করে দেয়। ফলে ওজন কমে, রোগ প্রতিরোধ শক্তি বাড়ে।

যাঁদের হজমের সমস্যা হয়, তাঁদের জন্য এই জুস দারুণ ভালো। কারণ এতে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি পেটের জন্য উপকারি ব্যাকটিরিয়ার পুষ্টিতে সাহায্য করে। ফলে হজম ক্ষমতা বাড়ে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? তাহলে সকালে খালি পেটে এই জুস খান। পেট একদম পরিষ্কার হয়ে যাবে।

যাঁদের শরীর প্রচণ্ড শুকিয়ে যায়, তাঁদের ক্ষেত্রে এই জুস খুব উপকারি। পেশির জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় এই জুস। নিয়মিত খেলে বহু সমস্যার সমাধান হয়।

ডায়াবিটিসের সমস্যা যাঁরা ভুগছেন, তাঁদের জন্যও এই জুস দারুণ কাজের। ইনসুলিনের মাত্রা স্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে এই জুস। সকালে খালি পেটে খেতে হবে শুধু।

দাঁত এবং মাড়ির বিভিন্ন সমস্যায় এই জুস দারুণ কাজে লাগে। রোজ খালি পেটে খেলে দাঁত এবং মাড়ির সমস্যা অনেকটাই কমে যেতে পারে এর ফলে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More