Hair Fall Remedies: চুল পড়ে যাচ্ছে? তাহলে এই খাবারগুলি নিয়মিত খান, সমস্যা কমে যাবে

অল্প বয়সেই চুল পড়ে যাচ্ছে? এই সমস্যায় অনেকেই ভোগেন। কিন্তু খাবারদাবারে সামান্য বদল এনেই এই সমস্যার সমাধান করা যায়। তেমনই বলছেন চিকিৎসকরা।

Published on: Jan 27, 2026, 09:18:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অল্প বয়সে চুল পড়ে গেলে অনেকেই দুঃখ পান। সেই সমস্যা কাটাতে তাঁরা নানা ধরনের রাসায়নিক বা ওষুধ প্রয়োগ করেন। কিন্তু তাতে অনেক সময়েই উল্টো সমস্যা হয়। কিন্তু ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যা আটকানো যায়। শুধু তাই নয়, খাবারদাবারে সামান্য বদল এনেই এই সমস্যা আটকে দেওয়া যায়। চুল পড়া আটকাতে এবং চুল ঘন করতে কী খাবেন? রইল সন্ধান।

চুল পড়ে যাচ্ছে? তাহলে এই খাবারগুলি নিয়মিত খান, সমস্যা কমে যাবে
চুল পড়ে যাচ্ছে? তাহলে এই খাবারগুলি নিয়মিত খান, সমস্যা কমে যাবে

চুল নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে নিয়মিত আখরোট, আমন্ড, কাজুর মতো বাদাম খান। চুলের পুষ্টির জন্য যা যা দরকার, তার সব আছে এই সব বাদামে।

চিয়া বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩। এটি চুলের পুষ্টির জন্য অত্যন্ত কাজের। দই বা সালাডের সঙ্গে এই বীজ খান। তাতে চুলের পুষ্টি হবে।

চুল পড়া আটকাতে চান? চান চুল ঘন হোক? তাহলে নিয়মিত শিমের বীজ খান। এটিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। চুলের সব ধরনের উপকার হবে এতে।

পালং শাকে প্রচুর ভিটামিন এ রয়েছে। এই ভিটামিন-টি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়া আটকাতেও এটি কাজে লাগে।

রোজ অল্প পরিমাণে আমলকি খেলে এই সমস্যা অনেকটাই কমে যায়। কারণ এই ফলটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি চুলের পুষ্টির জোগায়।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More