Flaxseed benefits: ডায়াবিটিস থেকে কোলেস্টেরল, সব রাখে কবজায়, এই সামান্য বীজের আর কী গুণ জানেন

Flaxseed benefits: ডায়াবিটিস থেকে কোলেস্টেরল, বড় বড় রোগও রাখে কবজায়। এই একটা বীজের গুণ জানলে আপনিও অবাক হবেন। ফ্লাক্সবীজই হল সেই মহৌষধি।

Published on: Feb 5, 2026, 15:17:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ডায়াবিটিস থেকে কোলেস্টেরল, বড় বড় রোগও রাখে কবজায়। এই একটা বীজের গুণ জানলে আপনিও অবাক হবেন। ফ্লাক্সবীজই হল সেই মহৌষধি।

ডায়াবিটিস থেকে কোলেস্টেরল, সব রাখে কবজায়, এই সামান্য বীজের আর কী গুণ জানেন
ডায়াবিটিস থেকে কোলেস্টেরল, সব রাখে কবজায়, এই সামান্য বীজের আর কী গুণ জানেন

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড: ফ্লাক্স বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই অ্যাসিড। একইসঙ্গে হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও দারুণ কাজ দেয় এই ফ্যাটি অ্যাসিড।

কোলেস্টেরল কমায়: রক্তে খারাপ কোলেস্টেরল বাড়লে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে‌। ফ্লাক্স বীজের মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। এই ফাইবার রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

খাবার হজম করায়: খাবার হজম করাতে দারুণ কাজ দেয় ফ্লাক্স বীজ। এই বীজের মধ্যে থাকা ফাইবার অন্ত্রের কাজ করার ক্ষমতা ভালো রাখে‌। তাতেই খাবার হজম করার প্রক্রিয়া দ্রুত হয়।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখে: ফ্লাক্সবীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার ইনসুলিনের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে।

রক্তচাপ ঠিক রাখে: ফ্লাক্সবীজ ডায়াবিটিস ও কোলেস্টেরল ঠিক রাখার পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। এতে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে যায়।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More