Pink Lips: ঠোঁটের কালো দাগ নিয়ে চিন্তিত? মেনে চলুন এই ৪ ঘরোয়া টোটকা

Pink Lips: গোলাপি ঠোঁট পেতে কোনো দামি পণ্য ব্যবহার করার দরকার নেই, শুধু মাথায় রাখতে হবে কিছু প্রাথমিক দিক।

Published on: Apr 16, 2026 11:26 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pink Lips: মুখ-হাত-পা-গলার যত্ন নেওয়ার পাশাপাশি আপনার ঠোঁটেরও যত্ন নিন। ঠোঁটের যত্নের জন্য আপনাকে অবশ্যই কিছু ঘরোয়া টিপস এবং কৌশল ব্যবহার করতে হবে। গোলাপি ঠোঁট পেতে কোনো দামি পণ্য ব্যবহার করার দরকার নেই, শুধু মাথায় রাখতে হবে কিছু প্রাথমিক দিক।

ঠোঁটের কালো দাগ নিয়ে চিন্তিত? মেনে চলুন এই ৪ ঘরোয়া টোটকা
ঠোঁটের কালো দাগ নিয়ে চিন্তিত? মেনে চলুন এই ৪ ঘরোয়া টোটকা

লিপবাম

খুব কম দামের লিপ বাম ব্যবহার না করাই ভালো। সুগন্ধী যুক্ত লিপবাম ব্যবহার করাও এড়িয়ে চলুন। সঙ্গে কেনার সময় দেখে নিন তাতে এসপিএফ আছে কি না। কম করে ৩০ এসপিএফ আছে এমন কোনও বাম কিনুন ঠোঁটে লাগানোর জন্য।

চিনি এবং মধুর ব্যবহার

চিনি ও মধুর প্যাক ঠোঁটের মরা চামড়া দূর করতে খুবই কার্যকরী। এছাড়াও বাদাম তেল লাগিয়েও ঠোঁটের আর্দ্রতা বজায় রাখা সম্ভব। আপনি চাইলে অ্যালোভেরা জেলে চিনি মিশিয়েও তা স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন।

লেবু, আলু এবং বিট

রাতে ঠোঁটে লেবু, আলু এবং বিটের রস ঠোঁটে লাগান। সকালে ধুয়ে ফেলুন। এই টোটতা ঠোঁটের কালো দাগ দূর করে গোলাপি আভা দেবে। সপ্তাহে একবার এই ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে দিনকয়েকেই পরিবর্তন বুঝতে পারবেন।

ত্বক আদ্র রাখুন

শরীরে আদ্রতার অভাব দেখা দিলে ঠোঁটের উপরেও সেটার প্রভাব পড়বে। তাই দিনে অন্তত ৭-৮ গ্লাস জল খান। সঙ্গে ফল-সবজি রাখুন ডায়েটে। সঙ্গে ঠোঁটে নিয়মিত লিপবামও লাগান। এতে ঠোঁট শুষ্ক হয়ে পড়বে না। ফলে ফাঁটাভাবও কম দেখা দেবে। রাতে ঘুমানোর সময় নাভিতে নারকেল তেল দিন। এ ছাড়া ঠোঁটে অবশ্যই নারকেল তেল লাগান।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More