Foods for Good Sleep: আরামের একটানা ঘুম পেতে হলে এই খাবারগুলি ডায়েট-চার্টে জরুরি, জেনে নিন কীভাবে খেতে হবে

শুকনো আলুবোখরা শরীরের পক্ষে খুবই ভাল। ভিটামিন বি ৬ এ ভর্তি রয়েছে এই ফল। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। এরফলে মেলাটোনিন হরমোন তৈরি হয়। যার হাত ধরে ঘুম আসতে সুবিধা হয়।

Published on: Jan 30, 2026, 15:05:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের ঘুমের পরিমাণ বেশি, তাঁরা কম অসুস্থ হন আর যাঁদের ঘুমের পরিমাণ কম, তাঁদের অসুস্থতা ও ক্লান্তির পরিমাণ অনেকটাই বেশি। রাতের ঘুম ভাল হলে রয়েছে তার ব্যাপক উপকারিতা। চিকিৎসকরা বলছেন, রাতের ভাল ঘুমের ফলে কেটে যায় হার্টজনিত সমস্যা, কেটে যায় বাড়তি মেদ জমার মতো সমস্যা, এছাড়াও ডায়াবেটিস ও ক্লান্সি দূর করে এই ঘুম। তবে ঘুম ভাল হওয়ার ক্ষেত্রে কয়েকটি ফ্যাক্টর রয়েছে। বেশ কয়েকটি খাবার রয়েছে, যা খেয়ে ফেললে কেটে যেতে পারে অনিদ্রার সমস্যা, রাতে আসে আরামের ঘুম।

আরামের একটানা ঘুম পেতে হলে এই খাবারগুলি ডায়েট-চার্টে জরুরি, কিছু টিপস একনজরে
আরামের একটানা ঘুম পেতে হলে এই খাবারগুলি ডায়েট-চার্টে জরুরি, কিছু টিপস একনজরে

আলুবখরা

শুকনো আলুবোখরা শরীরের পক্ষে খুবই ভাল। ভিটামিন বি ৬ এ ভর্তি রয়েছে এই ফল। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। এরফলে মেলাটোনিন হরমোন তৈরি হয়। যার হাত ধরে ঘুম আসতে সুবিধা হয়। রাতের খাবারের আগে রোজ একটি আলুবোখরা বা প্লাম খেতে পারেন। ঘুমের ৩০ মিনিট আগে এটি খেলে পেতে পারেন আরামের একটানা ঘুম।

দুধ

আয়ুর্বেদ শাস্ত্র মতে, ঘুমের আগে এক কাপ যদি দুধ খাওয়া যায়, তাহলে মিলতে পারে কাঙ্খিত ঘুম। অরগানিক A2 গরুর দুধ এক্ষেত্রে কার্যকরি। এছাড়াও ছাগলের দুধ ও আমন্ডের দুধ জরুরি। দিন খানিকটা কাঁচা হলুদ । এছাড়াও দুধে যদি অশ্বগন্ধা (থাইরয়েডের রোগী হলে দেবেন না) মিশিয়ে দিলে কাঙ্খিক ঘুম আসতে পারে। ঠিক ঘুমোতে যাওয়ার আগে এটি খেয়ে ফেলতে হবে।

কলা

রাতে শোবার আগে কলা খাওয়া খুবই ভাল অভ্য়াস। এতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে। এতে পেশী পায় আরাম। থাকে ভিটামিন বি সিক্স। এরফলে ট্রাইপটোফ্যান প্রবেশ করে সেরোটোনিনে। এতে ক্লান্তি আর চিন্তা কেটে যায়। আসে আরামের ঘুম।

আমন্ড

যাতে গভীর ঘুম রাতে আসে, তার জন্য আমন্ডকে রাখুন রোজের ডায়েটে। এতে রয়েছে ট্রিপ্টোফ্যান ও ম্য়াগনেশিয়াম। এতে পেশী খুবই হালকা হয়। এছাড়াও বাদামের মাখন আমন্ডের মাখন ও কলার সঙ্গে এই আমন্ড রোজ খাওয়া যেতে পারে। এতে আসে স্বস্তির ঘুম। ব্রেকফাস্টে রাখা যেতে পারে এই খাদ্য।

ভেষজ চা

ক্যাফিন বাদের ক্যামোমিল চায়ে খুবই ভাল ঘুম আসে। এতে টেনশন কমে, ফলে দেয় ভাল ঘুম। এছাড়াও ডিহাইড্রেশন থেকে দেয় মুক্তি, পেটের জন্যও এটি ভাল। রাতে ঘুমের আগে এই চা পান করা যেতে পারে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More