Weight Loss Ginger Water: আদা আর জল এক হবে, মাখনের মতো গলবে পেটের চর্বি! বিশেষ এই পানীয় বানিয়ে নিন এভাবে
বর্তমানের ব্যস্ত সময়ে চট জলদি টোটকার উপর ভরসা করতে হয় অনেককেই। পেটের চর্বি কমাতে আপনিও যদি মরিয়া হয়ে পড়েন তাহলে চোখ বন্ধ করে ব্যবহার করা শুরু করুন আদা চা।
আদার উপকার ভরে ভরে। বিশেষ করে ওজন কমাতে এর জুরি মেলা ভার। আদা দিয়ে তৈরি করা যায় একাধিক ওজন কমানোর উপযুক্ত পানীয়। যা ম্যাজিকের মতো কাজ করে শরীরে। রোগা হতে রোজ পান করতে পারেন আদা চা। এই পানীয় ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। কম খাটনি খেটে, ডায়েটে সামান্য ফাঁকি দিয়েও, এই চা সঠিক নিয়মে পান করলে ওজন কমানো সম্ভব।

আদা চা কেন উপকারী? আদা প্রাকৃতিকভাবে খনিজ, অ্যান্টি অক্সিডেন্ট ও প্রয়োজনীয় যৌগিক মৌলে ভরপুর। যা ওজন কমানো ও চর্বি গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এমনকী, খুব বেশি খাওয়াদাওয়া হলে এই চা পান করলেও হজমও হয় দুর্দান্ত। আদায় থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যও শরীরে অতিরিক্ত জল জমতে দেয় না।
কীভাবে বানাবেন ওজন কমানোর উপযোগী আদা চা?
২ টেবিল চামচ আদার রসের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস, গোল মরিচ ও পিঙ্ক সল্ট মিশিয়ে তৈরি করা যেতে পারে। এবার এই মিশ্রণকে এক কাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। শুধু খেয়াল রাখবেন জল যেন উষ্ণ থাকে।
আরেকভাবে আদা চা তৈরি করতে পারেন। আদা টুকরো টুকরো করে কেটে জলে ফুটিয়ে নিন ভালো করে। এবার সেই জলে একটা গ্রিন টি-র ব্যাগ ও একটুকরো দারচিনি ফেলে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখে উষ্ণ অবস্থাতেই পান করুন। ভালো ফলের জন্য দিনে ২ বার পান করুন এই চা।
আপনি চাইলে আদা আর লেবু দিয়ে ডিটক্স ওয়াটারও বানাতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এক টুকরো আদা সামান্য থেঁতো করে জলে ফেলে রাখুন। সঙ্গে এক টুকরো লেবু। সকালের ব্রেকফাস্টের পর পান করুন এই পানীয়। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেবে দিন পনেরোর মধ্যে। চেহারায় আসবে গ্ল্যামার।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


