দীপাবলি বা আলোর উৎসব যেন সকলের মুখেই হাসি ফোটায়। এই উৎসব যাবতীয় অন্ধকার দূর করে। উজ্জ্বল করে তোলে আমাদের চারপাশ। আলোর উৎসবের দিন স্বাভাবিকভাবেই প্রিয়জনদের তাই শুভেচ্ছা ও শুভকামনা জানাতে হয়। আজকাল অনেকেই মোবাইলেই লিখে পাঠান সেই সব মেসেজ। হোয়াটসঅ্যাপ করে দেন। কিন্তু লেখার সময় কী লিখবেন তা অনেকেই ভেবে পান না। এখানে রইল সেরা ১০টি মেসেজের খোঁজ। বেছে নিতে পারেন এখান থেকেই।
দীপাবলির সেরা ১০টি শুভেচ্ছা বার্তা

১. দীপাবলির প্রানভরা শুভেচ্ছা এবং ভালোবাসা! এই আলোর উৎসবে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ দীপাবলি!
২. আলোর রোশনাইয়ে আলোকিত হোক আপনার জীবন, দেবী লক্ষ্মী ও গণেশ আপনার গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। শুভ দীপাবলি ২০২৫!
৩. প্রদীপের আলোয় মুছে যাক জীবনের সব কালিমা। বয়ে আসুক অনাবিল আনন্দ আর শান্তি। শুভ দীপাবলি!
৪. আঁধার কেটে গিয়ে আলো আসুক ঘরে, নিরাশা কেটে গিয়ে আশা আসুক। আপনার জীবন ভরে উঠুক হাসি আর সুখে। শুভ দীপাবলি!
৫. মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদে আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষত হোক। কালীপুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন - Happy Kali Puja 2025: মেসেজেই প্রিয়জনদের লিখে পাঠান কালীপুজোর শুভেচ্ছা, দেখে নিন সেরা ১০ বার্তা
আরও পড়ুন - Happy Bhoot Chaturdashi 2025: ভূত চতুর্দশীতে প্রিয়জনদের হোয়াটসঅ্যাপে পাঠান শুভেচ্ছাবার্তা, রইল সেরা ১০ মেসেজ
{{/usCountry}}আরও পড়ুন - Happy Bhoot Chaturdashi 2025: ভূত চতুর্দশীতে প্রিয়জনদের হোয়াটসঅ্যাপে পাঠান শুভেচ্ছাবার্তা, রইল সেরা ১০ মেসেজ
{{/usCountry}}৬. এই আলোর উৎসব আপনার জন্য এক নতুন শুরু নিয়ে আসুক, যেখানে প্রতিটি দিন আনন্দ আর ভালোবাসায় পূর্ণ থাকবে। শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা!
৭. দীপাবলি-র পুণ্য লগ্নে চারিদিকে ছড়িয়ে পড়ুক শান্তি, উন্নতি, সৌভাগ্য ও সীমাহীন আনন্দ। শুভ দীপাবলি!
৮. আতশবাজির আলোর মাধ্যমে আপনার জীবনে আসুক আনন্দ। পরিবারের সকলকে নিয়ে খুব ভালো কাটুক এই দিনটি। শুভ দীপাবলি!
৯. আপনার হৃদয় আনন্দে পূর্ণ হোক এবং জীবনের প্রতিটি কোণ দীপের আলোর মতো উজ্জ্বল থাকুক। শুভ দীপাবলি!
১০. শুভ দীপাবলি! দীপের আলোয় দূর হোক জীবনের সব অন্ধকার, ভরে উঠুক প্রতিটি দিন শান্তি ও সৌভাগ্যে।