Health benefits of raw banana: কাঁচাকলা খাচ্ছেন নাকি? কোন কোন সমস্যা আপনার থেকে দূরে পালাবে জানেন
পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি-তে ভর্তি কাঁচাকলা। এ ছাড়াও রয়েছে প্রচুর ফাইবার। এটি খেলে কোন কোন রোগ শরীর থেকে দূরে থাকে, জানেন কি?
ঝালে, ঝোলে, অম্বলে কাঁচাকলা বাঙালি রান্নার নিত্য সঙ্গী। এই আনাজটি অনেকেই খেতে পছন্দ করেন। কিন্তু স্বাদগুণই নয়, এর আরও অনেক গুণ রয়েছে। জানেন কি, সেগুলি কী কী?

কাঁচাকলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে। একটি কিডনির যত্নে অত্যন্ত কাজে লাগে। তাছাড়া রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে বা হৃদযন্ত্রের উপকার করতেও পারে এই উপাদানটি।
পেটের সমস্যায় ভুগছেন? গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে? তাহলে কাঁচাকলা সিদ্ধ করে অল্প নুন দিয়ে খান। খালি পেটে এটি খেলে দ্রুত আরোগ্য পেতে পারেন। তবে বেশি নুন দেবেন না। সেক্ষেত্রে রক্তচাপ বাড়তে পারে।
কাঁচাকলায় প্রচুর ফাইবার রয়েছে। এগুলি ধীরে ধীরে হজম হয়। সেই কারণে অনেক ক্ষণ খিদে পায় না। ফলে একবার কাঁচাকলা খাওয়ার পরে বহু ক্ষণ খিদে পায় না। তাই পেট ভর্তি থাকে। এতে মেদের সমস্যা কমে। ওজনও নিয়ন্ত্রণে থাকে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


