Skin Care Tips with Coconut Oil: রাতে মুখে নারকেল তেল মেখে ঘুমোতে যান, সকালে উঠে ম্যাজিকের মতো কাণ্ড দেখতে পাবেন
মাথায় নারকেল তেল মাখার গুণ তো জানেন। কিন্তু ত্বকে মাখলে কী হয়, সেটি জানেন কি?
নারকেল তেলের অনেক গুণ। নারকেল তেল মাথায় অনেকেই মাখেন। এতে চুলের বৃদ্ধি ভালো হয়, মাথার তালুতে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা কমে। এই সব কথা অনেকেই জানেন। কিন্তু মুখে নারকেল তেল? তাও আবার সারা রাত! এতে কী হয় জানেন?

নারকেল তেল ত্বকের জন্য ভালো। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই তেল। তাছাড়া নারকেল তেল ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কাও কমায়। কিন্তু মুখের ত্বকের সঙ্গে সারা গায়ের ত্বকের পার্থক্য আছে। বিশেষ করে মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল। তাই সেখানেও কি মাখা উচিত এই তেল? আর সারা রাত মুখে নারকেল তেল মাখিয়ে রাখলেই বা কি হয়?
- আপনার মুখে কি প্রচুর ব্রণ হয়? তাহলে এই প্রক্রিয়া তার থেকে নিষ্কৃতি দিতে পারে। সকালে উঠে দেখতে পারেন, সব ব্রণ ফেটে পরিষ্কার হয়ে গিয়েছে। তবে যাঁদের ত্বক খুব পাতলা, তাঁদের ক্ষেত্রে এর উল্টোটাও হতে পারে। তাঁদের হয়তো ব্রণর সংখ্যা বেড়ে যেতে পারে। তাই আগেভাগে সেটি বুঝে নেওয়া ভালো।
- সারা দিন যাঁদের বাড়ির বাইরে কাটাতে হয়, তাঁদের মুখের ত্বকে নানা রকম দূষিত পদার্থ জমা হয়। সারা রাত নারকেল তেল মাখিয়ে রাখলে সেই আবর্জনা ত্বকের ফাঁক থেকে বেরিয়ে আসে।
- ত্বকে কি প্রচুর blackheads বা whiteheads জমে। সকালে দেখতে পারেন নারকেল তেলের কারণে সেগুলিও পরিষ্কার হয়ে গিয়েছে।
- মুখের ত্বকে লালচে দাগ রয়েছে? চুলকানি হচ্ছে? সারা রাত নারকেল তেল মাখিয়ে রাখলে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
- সারা রাত নারকেল তেল মুখে মাখিয়ে রাখলে ত্বক প্রচণ্ড নরম হয়ে যেতে পারে। ত্বকের শুষ্কতার পরিমাণও কমে যায়।
- অনেকের ক্ষেত্রে নারকেল তেল ত্বকের অ্যালার্জির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সেটি বাদ দিলে বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই এই তেল খুব কাজের। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই তেল।
- রাতে অনেকেই ক্রিম মেখে ঘুমোতে যান। তার বদলে খুব সহজেই নারকেল তেল মাখতে পারেন। তাতে লাভ বই ক্ষতি হবে না।
তবে মুখে মাখার জন্য বেছে নিতে হবে একেবারে খাঁটি নারকেল তেল। তার মধ্যে সুগন্ধী, অন্য তেল বা রাসায়নিক মেশানো থাকলে, সেটি মুখের ত্বকের কাজে লাগবে না। উল্টে ক্ষতি করে দেবে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


