Prickly Heat Remedies: গরম পড়ছে, সহজ ঘরোয়া উপায়ে কী করে ঘামাচি থেকে বাঁচবেন

ঘরোয়া উপায়ে কমাতে পারেন ঘামাচির সমস্যা। কিন্তু তার আগে জেনে নিতে হবে, ঘামাচি কেন হয়।

Published on: Mar 05, 2026 11:03 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গরম মানেই ত্বকের হাজারও সমস্যা। আর এর মধ্যে অন্যতম হল ঘামাচি আর চুলকানি।উষ্ণ-আর্দ্র আবহাওয়ায় ঘামাচি, র‌্যাশ, চুলকানির সমস্যা খুবই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই, সামান্য কিছু ঘরোয়া টোটকাতেই মোকাবিলা করতে পারবেন বিরক্তিকর ঘামাচির। তবে তার আগে জেনে নিন ঘামাচি কেন হয়।

গরম পড়ছে, সহজ ঘরোয়া উপায়ে কী করে ঘামাচি থেকে বাঁচবেন
গরম পড়ছে, সহজ ঘরোয়া উপায়ে কী করে ঘামাচি থেকে বাঁচবেন

গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ত্বকের রোমকূপের ভিতর থেকে ঘাম বেরিয়ে আসে। এই ঘাম অতিরিক্ত গরমেও শরীরকে ঠান্ডা রাখে। কোনও কারণে এই ঘামে মিশে থাকা লবণে রোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে, সেই অংশ দিয়ে ঘাম বেরোতে পারে না। এর ফলে রোমকূপের সেই অংশটি ফুলে ওঠে। তার উপর হয় জীবাণুর প্রকোপ। মূলত ঘাম জমে ব্যাকটিরিয়া জনিত কারণে ঘামাচি হয়। কোনও কারণে সেই অংশটি জামা-কাপড়ে ঘষা খেলে বা চুলকানি হলে অস্বস্তি বেড়ে যায়।আর গরমে বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই ঘামাচির সমস্যায় ভোগেন। যথারীতি সারা গ্রীষ্ম ধরে এই ঘামাচির জ্বালায় ভুগতে হয়। তাই জেনে নিন ঘামাচি এড়াতে কী কী করবেন।

  • একটা শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ বেঁধে নিন। সেই কাপড় এবার ১০-১৫ মিনিট ধরে ঘামাচির উপর লাগান। বরফ নতুন করে ঘাম বসতে দেবে না। দিনে ৩-৪ বার এই ভাবে বরফ ব্যবহার করলে ভালো ফল পাবেন।
  • নিম পাতা অ্যান্টি সেপটিকের কাজ করে। নিম পাতার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘামাচির উপর লাগান। নিম পাতা ঘামাচির উপশম হিসাবে খুবই উপকারী।
  • সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করুন। যদি এমন হয় সারা দিন বাইরে বের হননি তবুও রুটিন করে ত্বক পরিষ্কার করতে ভুলবেন না।
  • অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী। ঘামাচি তাড়াতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। ঘামাচির উপর শুধু অ্যালোভেরার রস লাগান। তাহলেই উপকার পাবেন। অথবা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। হলুদ অ্যান্টি সেপটিকের কাজ করে।
  • এক কাপ ঠান্ডা জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডাও ঘামাচির জায়গায় ঘাম বসতে দেয় না। পরিষ্কার কাপড় বেকিং সোডা গোলা জলে ডুবিয়ে ঘামাচির উপর ১০-১৫ মিনিট পর্যন্ত আলতো হাতে মুছতে থাকুন।ঘামাচিঅনেককমে যাবে।
  • হালকারঙেরসুতিরপোশাকপরুন।এতেত্বকেরসঙ্গেকাপড়েরঘর্ষণকম হবেও ত্বক সুস্থ থাকবে।
  • ঘামাচি হলে একদম চুলকাবেন না। অ্যালোভেরার রস, নিম পাতার রস, পাতিলেবুর রস জলে মিশিয়ে পাতলা করে নিয়ে লাগাতে পারেন।
  • ট্যালকমপাউডারব্যবহারনাকরাইভালো। এতে রোমকূপের মুখ বন্ধ হয়ে যেতে পারে।
  • প্রচুরপরিমাণেজলখান।খাবারপাতেরাখুন প্রচুরপরিমাণেফলআরশাক-সবজি।

একটা বিষয় খেয়াল রাখবেন আমাদের ত্বক খুবই সংবেদনশীল। তাই সমস্যা বাড়লে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More