Men's Health: না কেচে টানা দু’দিন এক অন্তর্বাস পরলেন! জানেন কী কী মারাত্মক ক্ষতি হল এতে

Men's Health: অপরিচ্ছন্ন অন্তর্বাসের কারণে বহু পুরুষের নানা ধরনের অসুখ দেখা দেয়। জেনে নিন, সেগুলি কী কী? কত ক্ষণ অন্তর অন্তর্বাস কাচা উচিত?

Published on: May 01, 2026 5:34 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Men's Health: পুরুষদের নানা সমস্যার কারণ হতে পারে অপরিচ্ছন্ন অন্তর্বাস। পরিসংখ্যান বলছেন, প্রায় ৪৫ শতাংশ পুরুষ নিজেদের অন্তর্বাসের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন। এর ফলে নানা ধরনের অসুখের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।

না কেচে টানা দু’দিন এক অন্তর্বাস পরলেন! জানেন কী কী মারাত্মক ক্ষতি হল এতে
না কেচে টানা দু’দিন এক অন্তর্বাস পরলেন! জানেন কী কী মারাত্মক ক্ষতি হল এতে

কী কী সমস্যা হতে পারে এর ফলে?

সম্প্রতি আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ ক্লিনিক্যাল এক্সেলেন্স’ একটি সমীক্ষার রিপোর্টে জানিয়েছে, অপরিষ্কার অন্তর্বাসের কারণে পুরুষদের অনেকগুলি সমস্যা হতে পারে।

  • মূত্রনালীর নানা ধরনের সংক্রমণ হতে পারে।
  • কিডনির সমস্যা বা UTI-এর মতো সমস্যা হতে পারে।
  • শুক্রাণু উৎপাদনের হার কমে যেতে পারে।
  • অণ্ডকোষের ক্ষতি হতে পারে এর ফলে।
  • পুরুষের যৌন ক্ষমতাও কমে যেতে পারে এর ফলে।

অন্তর্বাস ব্যবহারের সময়ে কী কী খেয়াল রাখবেন?

  • অপরিচ্ছন্ন অন্তর্বাস ব্যবহার করবেন না।
  • সুতির হাল্কা অন্তর্বাস ব্যবসার করুন।
  • অন্তর্বাস যেন ঢিলাঢালা হয়।
  • সিনথেটিক কাপড়ের অন্তর্বাস কখনও পরবেন না।
  • কিশোরদের কখনও আঁটসাঁট অন্তর্বাস পরতে দেবেন না। তাতে যৌনাঙ্গের গঠনে সমস্যা হতে পারে।
  • ঘুমের সময়ে কখনও অন্তর্বাস পরে থাকবেন না। তাতে শুক্রাণু উৎপাদনে বাধা পড়বে।

এবার প্রশ্ন হল এক অন্তর্বাস না কেচে কত ক্ষম পরতে পারেন?

চিকিৎসকরা বলছেন, টানা ১২ ঘণ্টার বেশি কোনওভাবে নয়। তাহলেই বাড়তে পারে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More