Most Expensive Mangoes: ১ ক্রেট আমের দাম ৩১ হাজার টাকা, কোথায় পাওয়া যাচ্ছিল এই আম

কয়েক বছর আগে এই আমের দাম পৌঁছে গিয়েছিল বিপুল অঙ্কে। কোথায় পাওয়া যাচ্ছিল এই আম?

Published on: Apr 16, 2026 8:19 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এক ক্রেট আমের দাম পৌঁছে গিয়েছিল ৩১ হাজার টাকায়। অবিশ্বাস্য এই দাম দেখে হতবাক আমের চাষীরাই। ব্যবসায়ী সমিতির মতে, গত ৫০ বছরে এই দাম ওঠেনি।

১ ক্রেট আমের দাম ৩১ হাজার টাকা, কোথায় পাওয়া যাচ্ছিল এই আম
১ ক্রেট আমের দাম ৩১ হাজার টাকা, কোথায় পাওয়া যাচ্ছিল এই আম

কয়েক বছর আগে মহারাষ্ট্রের দেবগড় থেকে পুণের এপিএমসি বাজারে পৌঁছোয় এক বিশেষ জাতের আম। জানা গিয়েছে, এই আমটি হাপুস জাতের। এপিএমসি বাজারে ওই আমের ক্রেটের নিলাম শুরু হয়।

নিলামে প্রাথমিক দাম ডাকা হয় ৫ হাজার টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে সেটি পৌঁছে যায় ৩১ হাজার টাকায়। এটি ওই নিলামের পঞ্চম ক্রেটের আম। এর আগে অন্য চার ক্রেট বিক্রি যথাক্রমে ১৮ হাজার, ২১ হাজার, ২২ হাজার এবং ২২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। পঞ্চম ক্রেটটির দাম ওঠে ৩১ হাজা টাকা।

সংবাদসংস্থা সূত্রেও জানা গিয়েছে, গত ৫০ বছরে এই দাম ওঠেনি।

প্রতি বারই মরশুমের শুরুতে হাপুস আমের এভাবে নিলাম হয়। এ থেকে সারা বছর আমের বিক্রি কেমন হবে, সে বিষয়ে পূর্বাভাস পান ব্যবসায়ীরা। কোভিডের সময়ে আমের বিক্রি মোটেই ভালো হয়নি। একেবারেই দাম ওঠেনি। তার পরের মরশুমের গোড়ায় হাপুস আমের দাম দেখে ব্যবসায়ীদের আন্দাজ, এবার পরিস্থিতি বদলাবে।

৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ক্রেটটিকে তাঁরা পুজো করেন। সেই ছবিও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যম সূত্রে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More