Liver disease: বাড়ছে লিভারের নানা অসুখ, যত্ন নেবেন কীভাবে? কোন কোন লক্ষণ দেখলে সাবধান হবেন
Liver disease: জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের নানা প্রভাব সব সময়ে পড়তে থাকে লিভারের উপর। অথচ এই গুরুত্বপূর্ণ অঙ্গটির বিষয়ে সচেতনতার এখনও অভাব রয়েছে। কীভাবে যত্ন নেবেন অঙ্গটির?
Liver disease: খাবার হজম করা থেকে শুরু করে শরীরকে দূষণমুক্ত করা— শরীরের বহু গুরুত্বপূর্ণ কাজ সামলায় লিভার। লিভারের দরকার যত্ন। অনেক সময়েই সচেতনতার অভাবে লিভারের যত্নে খামতি থেকে যায়। আর সেটাই শেষ পর্যন্ত বড় বিপদ ডেকে আনে।

জীবনযাপনে নানা সমস্যা, খাদ্যাভ্যাসে বেনিয়ম অনেক সময়েই লিভারের অসুখের আশঙ্কা বাড়িয়ে দেয়। লিভারের অসুখের কয়েকটি পর্যায় রয়েছে। যত লিভার আক্রান্ত হতে থাকে, তত বাড়ে ক্ষতির আশঙ্কা। লিভারের অসুখের পর্যায়গুলি সম্পর্কে তাই সচেতন হওয়া দরকার।
সম্প্রতি চিকিৎসকরা লিভারের যত্নের বিষয়ে একটি গাইডলাইন দিয়েছেন।
লিভারের অসুখের চিহ্নগুলি কী কী:
- ত্বক এবং চোখ হলুদ হয়ে যাওয়া (জনডিস)
- পেটের ডানদিকে উপরের অংশে ব্যথা
- বমি বমি ভাব
- শরীর খারাপ লাগা
- পেট ফুলে যাওয়া (অ্যাসাইটিস)
- ঘুম ঘুম ভাব এবং ক্লান্তি
লিভারের অসুখের পর্যায়গুলি কী কী:
- পর্যায় ১, Fatty Liver: এই পর্যায়ে লিভারের উপরে চর্বি জমে। খুব বেশি ভয়ের নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে সহজেই সামলানো যায় এই সমস্যা।
- পর্যায় ২, Inflammation: এই সমস্যা ১০০ জনের মধ্যে প্রায় ৫ জনেরই হয়। অনেকই সময়েই এর কোনও উপসর্গ থাকে না। বিশেষ করে যাঁরা মদ্যপান করেন না, তাঁদের ক্ষেত্রে এটি বিশেষ সমস্যার সৃষ্টি করে না। কিন্তু মদ্যপায়ীদের এই সমস্যায় উপসর্গ বেশি মাত্রায় দেখা দেয়। সমস্যাও বাড়ে।
- পর্যায় ৩, Fibrosis: অনিয়ন্ত্রিতভাবে লিভারের টিস্যু বাড়তে থাকে। নতুন টিস্যু স্বাস্থ্যকর টিস্যুগুলোর জায়গা নিতে থাকে। লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।
- পর্যায় ৪, Cirrhosis of the Liver: এই পর্যায়ে লিভারের এত ক্ষতি হয়ে যায়, সেখান থেকে ফেরার আশা থাকে না। সেই ক্ষতির সূত্র ধরেই কিডনি, মস্তিষ্কের ক্ষতি হতে থাকে।
- পর্যায় ৫, End-stage Liver Disease (ESLD): এই পর্যায়ে লিভার পুরোপুরি বিকল হয়ে যেতে পারে। হেপাটাইটিস চরম পর্যায়ে পৌঁছোতে পারে।
- পর্যায় ৬, Liver Cancer: সব সময়ে যে ৫ নম্বর পর্যায়ের পরেই এটা হবে, তার কোনও মানে নেই। বরং বেশির ভাগ ক্ষেত্রেই ৪ নম্বর পর্যায়ের পরেই এটি হতে পারে। এক্ষেত্রে আক্রান্ত অংশটিকে বাদ না দিয়ে কিছু করার থাকে না।
কীভাবে যত্ন নেবেন লিভারের?
- চিকিৎসকরা বলছেন, প্রথমেই বাদ দিতে হবে অতিরিক্ত ভাজাভুজি এবং তেলের খাবার খাওয়া। তাহলেই লিভারের উপর চাপ কমে যাবে।
- মদ্যপান তো বটেই ধূমপানের ফলেও লিভারে চাপ পড়ে। ফ্যাটি লিভারের আশঙ্কা বাড়ে। তাই মদ্যপান একেবারে ত্যাগ করতে পারলে ভালো।
- ভিটামিন ই লিভারের যত্নে কাজে লাগে। ভিটামিন ই সমৃদ্ধ খাবার নিয়মিত খান। তাতে লিভারের উপকার হবে।
- খাবারে নুনের মাত্রা কমান। তাতেও ভালো থাকবে লিভার।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


