Makar Sankranti 2026: মকর সংক্রান্তির দিন প্রিয়জনকে কী মেসেজ পাঠাবেন ভাবছেন? রইল ১২ টি শুভেচ্ছাবার্তা
মকর সংক্রান্তি ২০২৬ সালে প্রিয়জনকে কী শুভেচ্ছাবার্তা পাঠাবেন ভাবছেন? রইল মেসেজ।
২০২৬ সালে মকর সংক্রান্তি পড়েছে ১৪ জানুয়ারি। এই দিন ঘিরে বাঙালির ঘরে ঘরে পিঠেপুলির আয়োজন হয়ে থাকে। ‘আউনি, বাউনির’ বোলে মেতে ওঠা বাংলা এই দিনে গঙ্গাসাগর মেতে থাকে পূণ্যস্নানে। মকর সংক্রান্তি সৌর পঞ্জি দ্বারা নির্ধারিত হয়। দেশের নানান জায়গায় এই দিনে নানান উৎসব পালিত হয়। দেখে নেওয়া যাক, এমন উৎসব ও সুখের দিনে আপনজনের জন্য কিছু শুভেচ্ছাবার্তা।

উৎসবের দিনে শুভানুধ্যায়ী, আত্মীয়, বন্ধু, কাছের মানুষের জন্য ঠিক কী লিখে পাঠালে তা মনোগ্রাহী হবে, তা নিয়ে চিন্তা থেকেই যায়। আর মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি, পাটিসাপটার দিন! এমন দিনে পরিজন, পরিচিতদের কী শুভেচ্ছা বার্তা পাঠাবেন ভাবছেন? রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা বার্তা।
মিষ্টি মুহূর্ত সম্পর্কিত বার্তা: পিঠে-পুলির মিষ্টি স্বাদের মতো আনন্দময় হয়ে উঠুক আপনার প্রতিটি দিন। শুভ পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তি!
স্বপ্নপূরণ সম্পর্কিত বার্তা: রঙিন ঘুড়ির মতোই আপনার সাফল্য স্পর্শ করুক আকাশের উচ্চতা। শুভ মকর সংক্রান্তি!
সূর্যের আশীর্বাদ সম্পর্কিত বার্তা: ভগবান সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠুক আলোকিত এবং সমৃদ্ধ।
সুস্বাস্থ্য ও সমৃদ্ধি সম্পর্কিত বার্তা: মকর সংক্রান্তির এই পুণ্যলগ্নে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
অশুভ শক্তির বিনাশ সম্পর্কিত বার্তা: মকর সংক্রান্তির পবিত্র আগুন আপনার জীবনের সকল দুঃখ ও গ্লানি পুড়িয়ে নতুন আনন্দের সূচনা করুক।
নতুন আশা সম্পর্কিত বার্তা: নতুন ফসল আর নতুন আশায় ভরে উঠুক আপনার হৃদয়। মকর সংক্রান্তি বয়ে আনুক উজ্জ্বল দিন।
সম্পর্কের মিষ্টতা সম্পর্কিত বার্তা: তিল আর গুড়ের লাড্ডুর মতো মধুর ও দৃঢ় হোক আপনার সমস্ত সামাজিক বন্ধন।
শান্তির বার্তা সম্পর্কিত বার্তা: এই উৎসবের মরসুম আপনার জীবনে শান্তি এবং পরম তৃপ্তি নিয়ে আসুক।
ঐতিহ্যের আনন্দ সম্পর্কিত বার্তা: বাঙালির প্রাচীন ঐতিহ্যবাহী পিঠে-পার্বণের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।
পৌষ সংক্রান্তির বিশেষ বার্তা: নলেন গুড়ের সুগন্ধ আপনার জীবনে চিরকাল অমলিন থাকুক। শুভ পিঠে-পার্বণ!
সার্বিক মঙ্গল সম্পর্কিত বার্তা: পৃথিবী থেকে দূর হোক সব দুঃখ-কষ্ট ও অমঙ্গল, সুন্দর আগামীর পথে এগিয়ে চলুন সকলে।
পৌষ সংক্রান্তির বিশেষ বার্তা: গুড়ের মকোই মিষ্টি হোক এই উৎসবের দিন। সঙ্গে থাকুক আল্পনার মতো মন ছুঁয়ে নেওয়া মুহূর্তও।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


