চোখ হোক বা হৃৎপিণ্ড, সুস্থ থাকে একটি ফলেই, নাম জানলে অবাক হবেন বৈকি
চোখ হোক বা হৃৎপিণ্ড, একটি ফলেই ভালো থাকে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি। গরমকালেই পাওয়া যায় সেই ফল। নামটা জানেন কি?
চোখ হোক বা হৃৎপিণ্ড, একটি ফলেই ভালো থাকে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি। গরমকালেই পাওয়া যায় সেই ফল। নামটা জানলে হয়তো অবাক হবেন বেশ।

হার্ট সুস্থ রাখে: গরমকালের এই ফলে রয়েছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এতেই দীর্ঘ দিন সুস্থ সতেজ থাকে হার্ট।
চোখ ভালো রাখে: যে ফলের কথা বলা হচ্ছে, তার মধ্যে রয়েছে লিউটিন, জিয়াজ্যান্থিন। এছাড়াও এর মধ্যে থাকা ভিটামিন এ চোখের জন্য বেশ উপকারি। এই উপাদানগুলিই দৃষ্টিশক্তি ভালো রাখে।
ফলটি আর কিছুই নয়, আপনার খুব পরিচিত ফল আম। শুধু চোখ আর হার্ট ভালো রাখা নয়, আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমের।
রোগ প্রতিরোধ ক্ষমতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম। আমের মধ্যে রয়েছে একাধিক ভিটামিন ও শরীরের জন্য দরকারি খনিজ পদার্থ। এই উপাদানগুলি শরীরকে রোগের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।
ক্যালোরি কম: আমের মধ্যে ক্যালোরি কম বলে ডায়াবিটিসের ভয় নেই। ফলে খেতেও ভয় পাওয়ার কিছু নেই। তবে বেশি নয়, ডায়াবিটিস রোগীদের অল্প পরিমাণেই খাওয়া উচিত আম।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


