...
...
Next Story

National Children’s Day 2025: কে প্রথম 'চাচা' সম্বোধন করেছিলেন জওহরলাল নেহেরুকে? কীভাবে শুরু এই ডাকের ইতিহাস

National Children’s Day 2025 Chacha Name History: চিলড্রেনস ডে তাঁর জন্মবার্ষিকীতেই পালন করা হয়ে থাকে। কে প্রথম চাচা বলে সম্বোধন করেছিলেন জওহরলাল নেহেরুকে? জেনে নেওয়া যাক, এই ডাকের ইতিহাস।

Published on: Nov 14, 2025 07:07 PM IST
Advertisement

জওহরলাল নেহেরুকে প্রায়শই স্নেহবশত 'চাচা নেহেরু' বলা হয়। কিন্তু কে এই সম্বোধনে প্রথম ডেকেছিল তাঁকে? সেই ইতিহাস জানার আগে জেনে নেওয়া যাক আদতে শিশুদের মধ্যে কেন এত জনপ্রিয় ছিলেন নেহেরু।

শিশুদের প্রতি গভীর ভালোবাসা

কে প্রথম 'চাচা' সম্বোধন করেছিলেন জওহরলাল নেহেরুকে? (ছবি - ANI)
কে প্রথম 'চাচা' সম্বোধন করেছিলেন জওহরলাল নেহেরুকে? (ছবি - ANI)

শিশুদের প্রতি তাঁর গভীর ভালোবাসা। জনপ্রিয়তার মূল কারণ ছিল এটাই। তাদের প্রতি অগাধ স্নেহ ছিল নেহেরুর। জওহরলাল নেহেরু শিশুদের ভারতের ভবিষ্যৎ বলে মনে করতেন। তাদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করতেন। প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে তিনি শিশুদের সঙ্গে গল্প করতেন, খেলতেন এবং তাদের উৎসাহ দিতেন। তাঁর হাসি ও সহজ-সরল ব্যবহার শিশুদের সহজেই আকৃষ্ট করত।

তাঁর জন্মদিন এবং শিশু দিবস

তাঁর জন্মদিন ১৪ই নভেম্বর ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশুদের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা এবং শিশুদের কল্যাণে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে এই দিনটি নির্বাচন করা হয়েছিল।

কে প্রথম জওহরলাল নেহেরুকে 'চাচা' বলেন?

জওহরলাল নেহেরুকে প্রথম কে 'চাচা' বলে সম্বোধন করেন, তা নিয়ে নির্দিষ্টভাবে কোনও ঘটনার উল্লেখ নেই। তবে মনে করা হয় যে, তাঁর আশেপাশে থাকা শিশুরাই প্রথম তাঁকে এই নামে ডেকেছিল । প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন জনসভায় বা অনুষ্ঠানে গেলেই শিশুদের সঙ্গে মিশে যেতেন। শিশুরা তাঁকে ভালোবেসে 'চাচা' (অর্থাৎ কাকা বা পিতৃব্য) বলে ডাকতে শুরু করে তখন থেকেই। এই সম্বোধনটি কোনও আনুষ্ঠানিক উপাধি ছিল না। কিন্তু শিশুদের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় নেহেরু ভারতে আরেক নামে পরিচিত হয়ে গেলেন। সেই নাম চাচা নেহেরু।

আরও পড়ুন - Vastu Tips: ভাঙা বাসনে খাবার খাওয়া কি বাস্তুমতে শুভ? কী হয় এর ফলে? প্রতিকার কী

নেহেরুর গোলাপ ও জ্যাকেট রহস্য

নেহেরু সব সময় তাঁর জ্যাকেটে একটি লাল গোলাপ রাখতেন। মনে করা হয়, এটি শিশুদের প্রতি তাঁর ভালোবাসার প্রতীক। এই গোলাপটি তাঁর ব্যক্তিত্বের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে শিশুরা তাঁকে দেখলেই ভালোবাসার এক উষ্ণতা অনুভব করত। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি নিজের ব্যস্ততা উপেক্ষা করে শিশুদের জন্য সময় দিতেন। তিনি শিশুদের শিক্ষাদান ও তাদের উন্নতির উপর বিশেষ জোর দিতেন। এই কারণগুলোর জন্যই জওহরলাল নেহেরু শুধু একজন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং শিশুদের প্রিয় 'চাচা নেহরু' হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

 
SHARE THIS ARTICLE ON