Prediabetes facts: ডায়াবিটিসের আগেই ঘনায় আরেক বিপদ প্রিডায়াবিটিস, কেন চিকিৎসকরা সতর্ক করেন জানেন
Prediabetes facts: ডায়াবিটিসের আগেই ঘনিয়ে আসে আরেক বিপদ প্রিডায়াবিটিস। ডায়াবিটিসের মতো না হলেও বেশ বিপজ্জনক এই রোগ। এর পিছনের আসল কারণটা জানেন কি
ডায়াবিটিসের আগেই ঘনিয়ে আসে প্রিডায়াবিটিস। যে রোগের লক্ষণ আপাতভাবে বুঝে ওঠাও মুশকিল। তবে প্রিডায়াবিটিস ডেকে আনতে পারে আরও কিছু মারাত্মক কিছু রোগ। কোন কোন অঙ্গ এই রোগের কারণে বিপদে রয়েছে, তা জানেন। একনজরে দেখে নেওয়া যাক।

ফাস্টিং গ্লুকোজ পরীক্ষা অর্থাৎ খালি পেটে রক্ত শর্করা পরীক্ষা করালে সুগারের মাত্রা যদি ১০০ থেকে ১২৫এর মধ্যে থাকে তবে তা প্রিডায়াবিটিস। বিশেষজ্ঞদের কথায় কোনও কোনও ব্যক্তির প্রিডায়াবিটিস দিনের পর দিন থাকে, এমনকী বছরের পর বছর থাকলেও তিনি সেটা জানতে পারেন না।
প্রিডায়াবিটিস রোগে শরীরের নানা গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হার্ট থেকে স্নায়ু, চোখ থেকে হাত পা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকদের কথায়, ওজনই এই রোগের মূল কারণ। প্রিডায়াবিটিস যাদের হয়, তাদের অধিকাংশেরই বেশি ওজন দেখা যায়।
প্রিডায়াবিটিসে হার্টের নানা রোগ অজান্তেই শরীরে বাসা বাঁধতে পারে। গুরুতর পরিস্থিতি না হলে রোগী তা টেরও পান না। এমনকী রোগীর হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে।
প্রিডায়াবিটিসের রোগীদের বেশি ওজন থেকে উচ্চ রক্তচাপের সমস্যাও থাকতে পারে। শুধু তাই নয়, রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে।
এর পাশাপাশি প্রিডায়াবিটিস থেকে স্নায়ুঘটিত রোগ নিউরোপ্যাথিও হতে পারে। ডায়াবিটিক নিউরোপ্যাথির মতোই এই রোগে চোখ, হাত, পা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
ABOUT THE AUTHORSuman Royসুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More
E-Paper


