Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসের জন্য কেন ২৬ জানুয়ারি তারিখই বেছে নেওয়া হল? কারা ছিলেন নেপথ্যে

Republic Day 2026 Why 26th January: প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ২৬ জানুয়ারি। ১৯৫০ সাল থেকে এটাই রীতি। কিন্তু কেন ২৬ জানুয়ারি তারিখকে বেছে নেওয়া হয়েছিল? কারাই বা বেছে নিল?

Published on: Jan 25, 2026, 16:26:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রজাতন্ত্র দিবসে ১৯৫০ সাল থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি পালন করা হয়ে আসছে। কিন্তু কেন অন্য তারিখের বদলে এই তারিখকেই বেছে নেওয়া হল? জেনে নিন আসল কারণ।

প্রজাতন্ত্র দিবসের জন্য কেন ২৬ জানুয়ারি তারিখই বেছে নেওয়া হল? কারা ছিলেন নেপথ্যে
প্রজাতন্ত্র দিবসের জন্য কেন ২৬ জানুয়ারি তারিখই বেছে নেওয়া হল? কারা ছিলেন নেপথ্যে

স্কুলের পাঠ্য ইতিহাস বইতে এই বিশেষ তারিখটি নিয়ে বেশ কয়েকবার লেখা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। আসলে ২৬ জানুয়ারি তারিখেই লাহোর কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল।

কিন্তু সালটি ছিল অন্য। ১৯৩০ সালের ২৬ জানুয়ারি সেটা। পূর্ণ স্বরাজ ঘোষণার পর ভারতের স্বাধীনতা আন্দোলন তীব্র আকার ধারণ করল। তারপর ঘটল আরেক রোমহর্ষক ঘটনা।

মহাত্মা গান্ধী ও অন্যান্য নেতারা এই দিনটিকে স্বাধীনতার শপথ গ্রহণের জন্য বেছে নিয়েছিলেন। ফলে ১৫ আগস্টের আগে থেকেও বিশেষ গুরুত্ব ছিল ২৬ জানুয়ারির।

কিন্তু ঘটনাচক্রে ২৬ জানুয়ারি তারিখে শেষমেশ ভারত স্বাধীনতা অর্জন করেনি। ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাতে। ঘড়ি অনুসারে তখন ১৫ আগস্ট শুরু হয়ে গিয়েছে।

২৬ জানুয়ারি স্বাধীনতা দিবস না হলেও দিনটির গুরুত্ব একটুও কমেনি। বরং দিনটিকে গুরুত্বপূর্ণ করে রাখতে প্রজাতন্ত্র দিবস এই তারিখে পালন করা হয়। এর নেপথ্যেও একটি ইতিহাস রয়েছে।

স্বাধীনতা অর্জনের পর সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়। সেই কাজ শেষ হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। কিন্তু সেদিন সংবিধান গ্রহণ হলেও কার্যকর করা হয়নি। ২ মাস অপেক্ষা করা হয় এই দিনটির জন্য।

অবশেষে এল সেই কাঙ্খিত দিনটি। ২৬ জানুয়ারি তারিখে তৎকালীন ভারতে সংবিধান কার্যকর হল। গণতন্ত্র মান্যতা পেল দেশে। প্রজাতন্ত্র দিবস সেই থেকেই ২৬ জানুয়ারি।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More