Republic Day 2026: প্রজাতন্ত্র দিবস ২০২৬-এ দেশভক্তির কোন বার্তা দিয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানাবেন ভাবছেন? রইল ২০ মেসেজ
আসছে প্রজাতন্ত্র দিবস ২০২৬। রইল বাছাই করা ২০ টি শুভেচ্ছাবার্তা।
২৬ জানুয়ারি ২০২৬ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সকলকেই প্রিয়জনকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলতে চান। দেশমাত্রিকাকে ঘিরে এই বিশেষ উৎসবের দিনে, সকলেেই দেশভক্তির বার্তাকেই বেছে নিতে চান শুভেচ্ছা জানাতে। এমন এক বিশেষ দিনের জন্য আপনি কি এখন থেকেই খুঁজছেন দেশপ্রেমধর্মী কিছু বিশেষ বার্তা? রইল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে বাছাই করা ২০ টি শুভেচ্ছাবার্তা।

১. ‘ভারতের প্রতিটি নাগরিককে প্রজাতন্ত্র দিবসের জানাই আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ!’
২. ‘আমাদের তেরঙ্গা সর্বদা উঁচুতে উড়ুক এবং দেশের শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাক। শুভ প্রজাতন্ত্র দিবস!’
৩. ‘আসুন আজ সেইসব বীরদের স্মরণ করি যারা আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৬!’
৪. ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের দেশের শক্তি। সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক ভালোবাসা।’
৫. 'গর্বের সাথে বলো—আমি ভারতীয়। শুভ প্রজাতন্ত্র দিবস!'
৬. ‘সংবিধান আমাদের শক্তি, গণতন্ত্র আমাদের পরিচয়। ২৬শে জানুয়ারির শুভেচ্ছা জানাই।’
৭. ‘আমার দেশ, আমার গর্ব। প্রজাতন্ত্র দিবসের এই শুভ ক্ষণে দেশের মঙ্গল কামনা করি।’
৮. 'যাঁদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন প্রজাতন্ত্রের নাগরিক, তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা।'
৯. ‘শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আমাদের প্রিয় ভারতভূমি। শুভ প্রজাতন্ত্র দিবস!’
১০. "আমাদের পরিচয় একটাই—আমরা ভারতীয়। প্রজাতন্ত্র দিবসের উষ্ণ অভিনন্দন।'
১১. 'আজকের এই দিনে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের দেশের মর্যাদা রক্ষা করব। জয় হিন্দ!'
১২. ‘ভারতের গণতন্ত্র অমর হোক। প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’
১৩. ‘স্বাধীনতা আমাদের অধিকার নয়, একটি দায়িত্ব। আসুন একে রক্ষা করি। শুভ ২৬শে জানুয়ারি!’
১৪. ‘শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, আসুন সবাই মিলে সুন্দর ভারত গড়ে তুলি।’
১৫. ‘তেরঙ্গার তিনটি রঙ আমাদের সাহস, শান্তি ও অগ্রগতির প্রতীক। শুভ প্রজাতন্ত্র দিবস!’
১৬. ‘নিজের দেশকে ভালোবাসুন, দেশের সংবিধানকে সম্মান করুন। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।’
১৭. ‘ বিপ্লবীদের বলিদানকে সম্মান জানিয়ে দিনটি উদযাপন করি। বন্দে মাতরম!’
১৮. ‘উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ার অঙ্গীকার নিয়ে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৬।’
১৯. 'গণতন্ত্রের উৎসবে শামিল হয়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করুন। জয় ভারত!'
২০. 'যেখানে মন ভয়শূন্য এবং উচ্চ শির—সেই স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমি গর্বিত। শুভ প্রজাতন্ত্র দিবস!'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


