Health Tips: ঠিক পাখার নীচে ঘুমোন? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিন্তু এভাবে

Health Tips: কী কী খারাপ প্রভাব পড়তে পারে এতে আপনার শরীরে চলুন জেনে নেই।

Published on: Apr 22, 2026, 15:04:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Health Tips: মার্চ মাস পড়ে যাওয়া মানেই গরম শুরু। আর এইসময় কে পাখার ঠিক নীচে শোবে তাই নিয়েও কমবেশি মারপিট চলে সকল বাড়িতে। তবে, এভাবে ঘুমোতে যতই আরাম লাগুক, শরীরের জন্য একেবারেই নিরেপদ নয় এটি। সরাসরি পাখার হাওয়ায় শুলে নানা শারীরিক অসুবিধে হতে পারে। বিশেষ করে যাঁদের সিওপিডি বা সাইনাসের মতো সমস্যা আছে। দেখুন কেন পাখার ঠিক নীচে শোয়া এরিয়ে যাওয়াই ভালো।

ঠিক পাখার নীচে ঘুমোন? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিন্তু এভাবে
ঠিক পাখার নীচে ঘুমোন? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিন্তু এভাবে

নিশ্চয়ই জানেন আপনার ঘরে সবচেয়ে বেশি ধুলো জমা হয় পাখার গায়ে, ব্লেডে। রাত যত বাড়ে, ঘরের বাতাসও তত ঠান্ডা আর ভারী হয়। আর ভারী বাতাসের সাথে ধুলো নেমে আসে নীচের দিকে। যাঁদের ফুসফুসে সমস্যা আছে, তাঁরা তো বটেই, সুস্থ মানুষেরও এর ফলে শ্বাস নিতে অসুবিধে হতে পারে।

একইসঙ্গে পাখার ঠিক নীচে শুলে নেজাল মউকাস শুকিয়ে যায়। সাইনাসের সমস্যা থাকলে হতে পারে মাথায় ব্যথা। ঘারে যন্ত্রণাও হতে পারে সরাসরি হাওয়া লেগে মাংসপেশি শক্ত হয়ে গিয়ে।

তবে একান্তই উপায় না থাকলে পাখা ফুল স্পিডে না চালিয়ে একটু কমিয়ে রাখুন। নিয়মিত পাখা পরিষ্কার করুন। ও রাতে অন্তত ঘরের একটা জানলা খুলে রাখার চেষ্টা করুন, যদি না এসি চলে। তাহলে ঘরের ভিতরে হাওয়া চলাচল করলে ঘুমও ভালো হবে। সকালে উঠে দেখবেন একদম ফ্রেশ লাগছে। আবার যাদের মশারি টাঙানোর অভ্যেস থাকে তাদেরও গায়ে সরাসরি হাওয়া লাগে না বলে এই সমস্যাগুলো দেখা যায় না!

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More