Ayurvedic Remedies of Joint Pain: গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে? আয়ুর্বেদ বলে দিচ্ছে, চট করে মুক্তির উপায়

Ayurvedic Remedies of Joint Pain: নানা কারণে গাঁটে গাঁটে বা হাঁটুতে ব্যথা হতে পারে। জানেন কি এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পারেন? তার জন্য মেনে চলতে হবে আয়ুর্বেদে উল্লেখ করা কয়েকটি নিয়ম।

Published on: May 1, 2026, 08:38:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ayurvedic Remedies of Joint Pain: যে কোনও বয়সেই গাঁটের ব্যথা হতে পারে। এর পিছনে বহু কারণ থাকতে পারে। ক্যালসিয়াম বা ভিটামিন D-এর অভাব তো এর কারণ বটেই, এ ছাড়াও বাতের কারণেও এই ধরনের ব্যথা হতে পারে। এই ধরনের ব্যথার উপসমে কী করবেন?

গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে? আয়ুর্বেদ বলে দিচ্ছে, চট করে মুক্তির উপায়
গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে? আয়ুর্বেদ বলে দিচ্ছে, চট করে মুক্তির উপায়

প্রথমেই নিজের খাদ্যতালিকা থেকে বাদ দিন এমন খাবার, যাতে অতিরিক্ত নুন রয়েছে। কারণ নুন এই ধরনের ব্যথা বাড়িয়ে দেয়। কাঁচা নুন একেবারেই খাবেন না। জাংক ফুড ত্যাগ করুন।

তিনটি অভ্যাস ত্যাগ করুন। ১, বাসি এবং শুকনো খাবার খাওয়া। ২. অতিরিক্ত শরীরচর্চা বা এক্সারসাইজ করা। এবং ৩. বেশি রাত পর্যন্ত জেগে থাকা। এই তিনটি অভ্যাসই গাঁটে বা হাঁটুতে ব্যথার কারণ হতে পারে।

এমন খাবার বেশি মাত্রায় খান, যেগুলি হাড়ের সংযোগস্থলগুলিকে স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ঘি, অলিভ অয়েল, তিল জাতীয় খাবার। এগুলি নিয়মিত খেলে ব্যথা কমবে।

রান্নাঘরে নিয়মিত ব্যবহার করা কয়েকটি তেল দিয়ে ব্যথার জায়গা মালিশ করতে পারেন। এর মধ্যে রয়েছে তিলের তেল, সরষের তেল, ক্যাসটর অয়েল। এই তেলগুলির মালিশ রিউমাটয়েড আর্থারাইটিস (Rheumatoid arthritis)-এর সমস্যাও কমিয়ে দিতে পারে।

তিনটি ভেষজ নিয়মিত খেলে এই জাতীয় ব্যথা অনেক কমতে পারে। অশ্বগন্ধা, হলুদ এবং আদা। এগুলি যে কোনও বয়সের মানুষই খেতে পারেন গাঁটের ব্যথা কমাতে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More