Thyroid Health: থাইরয়েডের সমস্যায় ভুগছেন? এই খাবারগুলি আপনার সমস্যা অনেক কমিয়ে দিতে পারে

Thyroid Health: থাইরয়েডের সমস্যা কমাতে ওষুধ খেতে হয় অনেককেই। এর পাশাপাশি কয়েকটি খাবারও সাহায্য করতে পারে।

Published on: Apr 14, 2026 7:22 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Thyroid Health: থাইরয়েডের সমস্যা খুব বিরল কিছু নয়। গলার ভিতর থাইরয়েডের গ্রন্থি থাকে। শরীরের বৃদ্ধি থেকে আরও নানা বিষয় নির্ভর করে এই গ্রন্থি থেকে নির্গত হরমোনের উপর। কিন্তু যদি এই গ্রন্থি ঠিক করে কাজ না করে, তাহলে হরমোনের ভারসাম্য হয়।

থাইরয়েডের সমস্যায় ভুগছেন? এই খাবারগুলি আপনার সমস্যা অনেক কমিয়ে দিতে পারে
থাইরয়েডের সমস্যায় ভুগছেন? এই খাবারগুলি আপনার সমস্যা অনেক কমিয়ে দিতে পারে

থাইরয়েডের সমস্যা হয়েছে কি না, বোঝার উপায় কী? কয়েকটি লক্ষণ দেখলে বোঝা যায় থাইরয়েডের সমস্যা হয়েছে।

  • ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া
  • গলায় প্রদাহ
  • হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া বা কমে যাওয়া
  • মেজাজ খারাপ হওয়া
  • চুলে উঠে যাওয়া

থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ করতে চিকিৎসকরা নানা ধরনের ওষুধ খেতে দেন। সেগুলি নিয়মমাফিক খেতে হবে। তার পাশাপাশি কয়েকটি খাবার এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।

  • আমলকি: এই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। লেবুর চেয়ে প্রায় আট গুণ, বেদানার চেয়ে ১৭ গুণ বেশি। এটি থাইরয়েডের ভারসাম্য রাখতে সাহায্য করে।
  • নারকেল: এতে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইডস রয়েছে। এটিও থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
  • কুমড়োর বীজ: এই দানাটিতে রয়েছে প্রচুর জিংক। এটিও থাইরয়েডের সমস্যা অনেক কমায়।
  • আদা: আয়ুর্বেদে আদার অনেক গুণের কথা বলা হয়েছে। এতে জিংক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রয়েছে বিপুল মাত্রায়। এটিও থাইরয়েডের সমস্যা কমাতে কাজে লাগতে পারে।
  • মুগ ডাল: এই ডালে নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে বিপুল মাত্রায়। ফলে এটি থাইরয়েডের সমস্যা কমাতে খবই কাজে লাগে। এটি নিয়মিত খেলে নানা ধরনের উপকার পাওয়া যায়।

থাইরয়েডের সমস্যা বাড়াবাড়ি জায়গায় গেলে চিকিৎকরে পরামর্শ নিয়ে ওষুধ খেতেই হবে। শুধু এই খাবারগুলির উফর ভরসা রাখলে হবে না। কিন্তু ওষুধের পাশাপাশি এগুলি খেলে সমস্যা কিছুটা কমতে পারে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More