Tips to Reduce Digestive Problems: হজমের সমস্যা কাটতে পারে এক নিমেষে! দূরে থাকুন এই ৫ টি ভুল থেকে

যদি খিদে না পায়, তাহলে একদমই জোর করে খাবেন না। অনেক সময় কিছু খাবার দেখলেই তা খেতে ইচ্ছে করে। স্রেফ মুখ চালানোর জন্য খেতে থাকলে হজমের সমস্য়া বাড়ে।

Published on: Feb 1, 2026, 17:30:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা, আর পেটভারের সমস্যা অনেকেরই জীবনের স্বাভাবিক ছন্দকে কেড়ে নেয়। হজমের সমস্যা এমনই একটি সমস্যা যা, বিভিন্নভাবে শরীরকে যেমন দুর্বল করে দেয়, তেমনই মনও ভাল থাকে না এই সমস্যাকে কেন্দ্র করে। বিশেষজ্ঞরা বলছেন, হজমের সমস্যা থেকে দূরে থাকতে জীবনযাত্রার দিকেও নজর দিতে হবে। নিজের ডায়েট চার্টে কোন কোন খাবার থাকছে সেদিকে খেয়াল রাখতে হবে। নিউট্রিশিয়ানিস্ট কৃষ্ণা শাহ বলছেন, ৫ টি ভুল যদি না করেন, তাহলে খুব সহজেই হজমের সমস্যা মিটিয়ে ফেলা যাবে। দেখে নেওয়া যাক, কোন কোন ভুল হজমের সমস্যাকে বাড়িয়ে দেয়।

হজমের সমস্যায় ভুগছেন বহু দিন? অজান্তে এই ভুলগুলি করে ফেলছেন না তো
হজমের সমস্যায় ভুগছেন বহু দিন? অজান্তে এই ভুলগুলি করে ফেলছেন না তো

খিদে না পেলে খাবেন না

যদি খিদে না পায়, তাহলে একদমই জোর করে খাবেন না। অনেক সময় কিছু খাবার দেখলেই তা খেতে ইচ্ছে করে। স্রেফ মুখ চালানোর জন্য খেতে থাকলে হজমের সমস্য়া বাড়ে। প্রতিদিন মধ্যাহ্নভোজ ও নৈশভোজের একটি নির্দিষ্ট সময় ঠিক করে ফেলুন। বিশেষজ্ঞরা বলছেন, এতেই মিটে যেতে পারে অসময়ে খাবার অভ্য়াস। যার ফলে বাড়ে হজমের সমস্যা।

দুঃখ কমাতে খাওয়া!

অনেক সময় দেখা যায়, মন ভাল না থাকলে ফ্রিজ খুলে যেটা ইচ্ছা বের করে খেয়ে ফেলছেন অনেকেই। কিম্বা কোনও টেনশন বা চাপ থেকে যখন তখন খাওয়া দাওয়ার পর্ব সারছেন। এটা হজমের ক্ষেত্রে ভাল ইঙ্গিত দেয় না, বলছেন বিশেষজ্ঞরা। এরফলে হজমের ক্ষেত্রে ওভার লোডিং হয়ে থাকে।

খেতে বসার আগে কি অনেকটা জল পান করেন?

অনেকেই তেষ্টার বশে খেতে বসার আগে অনেকটা জল খেয়ে ফেলেন, আবার অনেকে খেয়ে ওঠার পরক্ষণেই প্রচুর জল পান করে ফেলেন। এতে শরীরে হজমশক্তির সহায়তাকারী রসগুলি কার্যকারিতা হারায়। জলে মিশে যায় অ্যাসিড।

অনেক কাজ করার সময় খাওয়ার অভ্যাস

অনেকেই কাজ করতে করতে খেতে ভালবাসেন। বিশেষজ্ঞরা বলছেন, কাজ করতে করতে খাওয়ার অভ্যাস একেবারেই ভাল নয়। এতে হজম হতে সমস্যা হয়। কোথাও বসে ভাল করে খাওয়া দাওয়া করলে সমস্যা কেটে যায়। হজম হয় ভাল ভাবে।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More