Egg Boiling Tips: আপনিও কি সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে তা ভেঙে ফেলেন? তাহলে আজ কিছু টোটকা আপনার জন্য

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানো বেশ কঠিন এবং সময় সাপেক্ষ কাজ মনে হয়। বিশেষ করে যখন সেগুলি গরম এবং নরম থাকে। তবে এই টিপস ফলো করলে আপনার আর সমস্যা হবে না। 

Published on: Jan 7, 2026, 17:40:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ব্রেকফাস্টে সেদ্ধ ডিম খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর অপশন। পাশাপাশি এটা তৈরি করাও বেশ সহজও। এছাড়াও ডিমের কারি বা ডিম দিয়ে নানা পদও তো আছে। কিন্তু সেদ্ধ ডিমের খোসা ছাড়ানো বেশ কঠিন এবং সময় সাপেক্ষ কাজ মনে হয়। বিশেষ করে যখন সেগুলি গরম এবং নরম থাকে। এমন পরিস্থিতিতে সেগুলিকে ঠান্ডা করার জন্য রাখতে হয়। তবে গরম গরম ডিম ছাড়ানোর এই কৌশলটি জেনে নিন। তাহলে পরের বার ঠান্ডা এবং শক্ত হয়ে যাওয়া ডিম খাওয়ার দরকার পড়বে না। এই কৌশলটি জানার পরে সমস্ত ডিম সহজেই ছাড়ানো যাবে এবং বেশি সময়ও লাগবে না। জেনে নিন এই কিছু চমৎকার কৌশল।

কীভাবে ডিম সেদ্ধ করলে তা খোসা ছাড়ানোর সময় ভেঙে যাবে না?
কীভাবে ডিম সেদ্ধ করলে তা খোসা ছাড়ানোর সময় ভেঙে যাবে না?
  • ডিম সেদ্ধ করার পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিন এবং হাতে নিয়ে প্যান বা যে পাত্রে জল দিয়ে ডিম ডুবিয়েছেন, তার কিনারায় হালকা হাতে টোকা দিন। হালকা টোকা দেওয়ার ফলে ডিমের খোসা ফেটে যায় এবং সহজেই উঠে যায়।
  • ডিম সেদ্ধ করার পরে ঠান্ডা জলে দিন এবং জলের ভিতরেই হাত দিয়ে ছাড়ান। এতে ডিমের খোসা সহজেই আলগা হয়।
  • যদি ডিমের খোসা দ্রুত ছাড়াতে চান, তাহলে এই কৌশলটিও ট্রাই করতে পারেন। গরম জল থেকে বের করে ডিম ঠান্ডা জলে দিন এবং তারপর কলের নিচে নিয়ে গিয়ে ছাড়ান। এমনটা করলেও ডিম সহজে ছাড়ানো যায়।
  • এই কৌশলটি সবচেয়ে বেশি উপযোগী। এর সাহায্যে ডিমের খোসা কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে আসে। প্যানে জল গরম করার সময় তাতে এক থেকে দুই চামচ ভিনেগার দিন। তারপর ডিম দিয়ে সেদ্ধ করুন। ভিনেগার দেওয়া জলে ডিম সেদ্ধ করার পরে জল ফেলে দিন এবং তারপর প্যানে ডিম দ্রুত নাড়াচাড়া করুন। এমনটা করলে ডিম প্যানের দেওয়ালে ধাক্কা খাবে এবং তাদের খোসা সহজেই উঠে আসবে।এবার ডিম ঠান্ডা জলে দিন এবং খোসা সহজে ছাড়িয়ে নিন।
  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More